হোটেল এলিট পার্কে অসামাজিক কার্যকলাপ : লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম ব্যুরো :

সারাবাংলা

নগরীর খুলশী থানাধীন ওয়াসা মোড়স্থ মুনতাসির টাওয়ারে আবাসিক হোটেলের আড়ালে গড়ে তোলা হয়েছে অসামাজিক কার্যকলাপের আখড়া। গোপন সংবাদের

2023-06-27T00:17:57+00:00
2023-06-27T00:24:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হোটেল এলিট পার্কে অসামাজিক কার্যকলাপ : লাখ টাকা জরিমানা
চট্টগ্রাম ব্যুরো :
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩, ১২:১৭ এএম  আপডেট: ২৭.০৬.২০২৩ ১২:২৪ এএম  (ভিজিট : ২৪৭৮)
X

নগরীর খুলশী থানাধীন ওয়াসা মোড়স্থ মুনতাসির টাওয়ারে আবাসিক হোটেলের আড়ালে গড়ে তোলা হয়েছে অসামাজিক কার্যকলাপের আখড়া। গোপন সংবাদের ভিত্তিতে লাইসেন্স বিহীন এলিট পার্ক নামক আবাসিক হোটেলটিতে অভিযান চালিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন।   
সোমবার (২৬ জুন) বিকাল চারটার সময় চালানো অভিযানে অসামাজিক কার্যকলাপের প্রমাণ পাওয়ায় হোটেল ব্যবস্থাপক মুনতাসীর মামুনকে লাখ টাকা জরিমানার পাশাপাশি হোটেলটি তালাবদ্ধ করে ভ্রাম্যমাণ আদালত। 

অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম এবং প্রতীক দত্ত। নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত জানান, চট্টগ্রাম নগরীর ওয়াসা মোড় এলাকায় মুনতাসীর সেন্টারের ৫ম এবং ৯ম তলায় হোটেল এলিট পার্কে অভিযান কালে হোটেলটিতে ব্যাপক হারে বিবাহ বহির্ভূত অসামাজিক কার্যকলাপের প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত। এছাড়া হোটেলটি পরিচালনা করার জন্য কোন লাইসেন্স নেই। হোটেলের রেজিস্টার এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, হোটেলটির আবাসিক কক্ষগুলোতে উঠতি বয়সী তরুন-তরুণী ও যুবক-যুবতিদের যাতায়াতই সবচেয়ে বেশী। যারা অধিকাংশই বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্কে জড়িত। অবৈধ মেলামেশার সুযোগ করে দিতে হোটেলটিতে যথাযথভাবে অতিথি রেজিস্টার সংরক্ষণ করা হয় না।” 

জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এসব অভিযোগে হোটেলের ম্যানেজার মুনতাসীর মামুনকে এক লাখ টাকা জরিমানা করেন এবং হোটেলটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তালা মেরে বন্ধ করে দেয়া হয়।

উল্লেখ্য, এই মুনতাসীর সেন্টারে সম্প্রতি (২১ মে) খুলশী থানা পুলিশের অভিযানে ক্যাসিনো জুয়ার আসরের সন্ধান মেলে। অভিযানে এই ভবনে গড়ে তোলা কথিত ক্লাবের জুয়ার আসর থেকে সাতজনকে আটক করা হয়েছিল।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy