২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতুর টোল আদায় সোয়া তিন কোটি টাকা

ভুঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতু‌তে ঈদ‌কে কেন্দ্র ক‌রে প‌রিবহন চলাচল বেশি হওয়ায় টোল আদা‌য় বেড়েছে। গেল ২৪ ঘণ্টায় সেতুতে ৪২

2023-06-27T10:53:16+00:00
2023-06-27T10:53:16+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতুর টোল আদায় সোয়া তিন কোটি টাকা
ভুঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩, ১০:৫৩ এএম   (ভিজিট : ১৭০)
X


টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতু‌তে ঈদ‌কে কেন্দ্র ক‌রে প‌রিবহন চলাচল বেশি হওয়ায় টোল আদা‌য় বেড়েছে। গেল ২৪ ঘণ্টায় সেতুতে ৪২ হাজার ৫৬০‌টি প‌রিবহ‌ন সেতু পারাপার হ‌য়ে‌ছে। এতে টোল আদায় হ‌য়ে‌ছে ৩ কো‌টি ২৫ লাখ ৫১ হাজার ৪৫০ টাকা।

মঙ্গলবার (২৭ জুন) সকা‌লে বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী মো. আহসানুল কবীর পাভেল টো‌লের তথ্য জানিয়েছেন।

সেতু কর্তৃপক্ষ সূ‌ত্রে জানা‌ গে‌ছে, উত্তরবঙ্গের ২৩ জেলার প‌রিবহন বঙ্গবন্ধু সেতু পারাপার হয়। সোমবার (২৬ জুন) রাত ১২টা হতে মঙ্গলবার (২৭জুন) রাত ১২টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতুতে বাস, ট্রাক, পিকআপ, মাইক্রোবাস, প্রাইভেটকার, মোটরসাইকেলসহ ৪২ হাজার ৫৬০‌টি প‌রিবহ‌ন পারাপার হ‌য়ে‌ছে। এরম‌ধ্যে ঢাকা‌ থে‌কে উত্তরবঙ্গ গি‌য়ে‌ছে ২৪ হাজার ৮১৭‌টি প‌রিবহন। এর‌ বিপ‌রীতে টোল আদায় হ‌য়ে‌ছে ১ কো‌টি ৬৬ লাখ ৯৪ হাজার ৯০০। এছাড়া উত্তরবঙ্গ থে‌কে ঢাকাগামী প‌রিবহন সেতু পারাপার হ‌য়ে‌ছে ১৭ হাজার ৭৪৩‌টি। এর বিপ‌রীতে টোল আদায় হ‌য়ে‌ছে ১ কো‌টি ৫৮ লাখ ৫৬ হাজার ৫৫০ টাকা। এরম‌ধ্যে মোটরসাইকেল পারাপার হ‌য়ে‌ছে ৬হাজার ৮৪১‌টি।

এদি‌কে, এর আগের দিন বঙ্গবন্ধু সেতু‌তে ২৯ হাজার ৮৫টি যানবাহন পারাপা‌রে টোল আদায় হয়েছিল ২ কোটি ৬৫ লাখ ৮৯ হাজার ৩০০ টাকা।

-বাবু/এ.এস





  বিষয়:   বঙ্গবন্ধু সেতু 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy