নড়াইলে সড়ক দূর্ঘটনায় ব্রাক কর্মকর্তা নিহত

জান্নাতুল বিশ্বাস, নড়াইল

সারাবাংলা

নড়াইলে সড়ক দূর্ঘটনায় এক ব্রাক কর্মকর্তা নিহত হয়েছে। সোমবার (২৬ জুন) বিকালে ঢাকা-নড়াইল-যশোর মহাসড়কে নড়াইলের লোহাগড়া উপজেলার চৌগাছা

2023-06-27T13:47:30+00:00
2023-06-27T13:47:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নড়াইলে সড়ক দূর্ঘটনায় ব্রাক কর্মকর্তা নিহত
জান্নাতুল বিশ্বাস, নড়াইল
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩, ১:৪৭ পিএম   (ভিজিট : ৪৭২)
X


নড়াইলে সড়ক দূর্ঘটনায় এক ব্রাক কর্মকর্তা নিহত হয়েছে। সোমবার (২৬ জুন) বিকালে ঢাকা-নড়াইল-যশোর মহাসড়কে নড়াইলের লোহাগড়া উপজেলার চৌগাছা এলাকায় এঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহতের নাম মো. শাহিনুল ইসলাম। তিনি বরিশালের উজিরপুর উপজেলায় ব্রাকের ক্রেডিট অফিসার হিসেবে কর্মরত ছিলেন। শাহিনুল কর্মস্থল থেকে মটরসাইকেল যোগে নড়াইল জেলার পার্শ্ববর্তী মাগুরার পুলুম গ্রামে নিজ বাড়ি ফিরছিলেন।

পথিমধ্যে লোহাগড়া উপজেলাধীন বসুপটি বাসষ্টান্ড এলাকায় দূর্ঘটনা কবলিত হয়ে সড়কের পাশে পড়ে থাকতে দেখে পথচারীরা শাহিনুলকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক পরিক্ষা নিরিক্ষান্তে চিকিৎসক শাহিনুলকে মৃত ঘোষনা করেন। বর্ষণমুখর দুপুরের অপেক্ষাকৃত নির্জন সড়কে শাহিনুল কিভাবে দূর্ঘটনা কবলিত হন তা কেই জানাতে পারেনি। নিহতের পকেট থেকে উদ্ধার হওয়া জাতীয় পরিচয়পত্র দেখে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy