ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৫

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণ হারিয়েছেন ৪৭

2023-06-27T18:00:19+00:00
2023-06-27T18:00:19+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৫
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩, ৬:০০ পিএম   (ভিজিট : ১৪৬)
X


সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণ হারিয়েছেন ৪৭ জন। এ ছাড়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১৪৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে ১০৪ জন ঢাকার এবং বাকি ৪১ জন ঢাকার বাইরের।

আজ মঙ্গলবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে এক হাজার ৪১০ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতেই ১০১১ জন, আর বাকি ৩৯৯ জন ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে রয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৭,৭৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা ৫,৯৫৯ জন। এছাড়া ঢাকার বাইরে ১৭৯৫ জন। এই ভর্তি রোগীদের মধ্যে হাসপাতাল ছেড়েছেন ৬,২৯৭ জন। এর মধ্যে ঢাকার ৪,৯১১ জন এবং ঢাকার বাইরে ১,৩৮৬ জন।

-বাবু/এ.এস





  বিষয়:   ডেঙ্গু  আক্রান্ত 



Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy