ভোর থেকেই ঢাকায় বৃষ্টি, ঈদযাত্রা ও পশুর হাটে ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

ভোর থেকেই রাজধানী ঢাকায় বৃষ্টি শুরু হয়েছে। এতে ঈদের ছুটিতে বাড়ি পথে রওনা হওয়া লোকজনকে ভোগান্তিতে পড়তে হচ্ছে।

2023-06-28T10:13:21+00:00
2023-06-28T10:13:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভোর থেকেই ঢাকায় বৃষ্টি, ঈদযাত্রা ও পশুর হাটে ভোগান্তি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৮ জুন, ২০২৩, ১০:১৩ এএম   (ভিজিট : ১৬৩)
X


ভোর থেকেই রাজধানী ঢাকায় বৃষ্টি শুরু হয়েছে। এতে ঈদের ছুটিতে বাড়ি পথে রওনা হওয়া লোকজনকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। পাশাপাশি কোরবানির পশুর হাটে ক্রেতা-বিক্রেতাকেও ভোগান্তিতে পড়তে হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঢাকার আকাশ মেঘলাসহ অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ বুধবার (২৮ জুন) বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

সংস্থাটি জানায়, ঢাকায় আজ সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপামাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস।

-বাবু/এ.এস







  বিষয়:   ঈদযাত্রা  পশু 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy