ঈদের ছুটি শেষে অফিস-আদালত খুলছে আজ

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে আজ (২ জুলাই) থেকে খুলছে সরকারি-বেসরকারি অফিস। টানা ৫ দিন ঈদের ছুটি কাটিয়ে

2023-07-02T10:02:16+00:00
2023-07-02T10:02:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঈদের ছুটি শেষে অফিস-আদালত খুলছে আজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২ জুলাই, ২০২৩, ১০:০২ এএম   (ভিজিট : ২৪৬)
X


পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে আজ (২ জুলাই) থেকে খুলছে সরকারি-বেসরকারি অফিস। টানা ৫ দিন ঈদের ছুটি কাটিয়ে আজ অফিসে যোগ দেবেন কর্মজীবীরা।

বৃহস্পতিবার (২৯ জুন) সারাদেশে পবিত্র ঈদুল আজহা পালিত হয়। ঈদ উপলক্ষে সরকারের নির্বাহী আদেশে ২৭ জুনকে ছুটি ঘোষণা করে ছুটি একদিন বাড়ানো হয়। এর ফলে ঈদুল আজহায় টানা পাঁচদিনের ছুটি পান সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

এর আগে ঈদুল আজহা উপলক্ষে ২৮-৩০ জুন পর্যন্ত পূর্ব নির্ধারিত ছুটি ছিল। এর সঙ্গে ১ জুলাই (শনিবার) সাপ্তাহিক ছুটি যোগ হয়।

এদিকে এখনও পুরনো রূপে ফেরেনি রাজধানী ঢাকা। যারা ঢাকার বাইরে ঈদ উদযাপন করতে গেছেন, তাদের অনেকেই সরকারি ছুটির সঙ্গে ঐচ্ছিক ছুটি নিয়েছেন। ফলে অফিস-আদালতের কার্যক্রম পুরোদমে শুরু হতে আরও কয়েকদিন লাগবে।

-বাবু/এ.এস





  বিষয়:   অফিস  আদালত 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy