সরাইলে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়া সরাইলে ৭ বছরের শিশু ধর্ষণ মামলার আসামি মো. নজরুল মিয়া (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে সরাইল

2023-07-02T18:38:59+00:00
2023-07-02T18:38:59+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
সরাইলে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২ জুলাই, ২০২৩, ৬:৩৮ পিএম   (ভিজিট : ৪১৭)
X

ব্রাহ্মণবাড়িয়া সরাইলে ৭ বছরের শিশু ধর্ষণ মামলার আসামি মো. নজরুল মিয়া (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে সরাইল থানার পুলিশ।

রোববার (২ জুলাই ) দুপুরে সরাইল থানাধীন শাহবাজপুর হইতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নজরুল মিয়া উপজেলার শাহজাদাপুর (মধ্যপাড়া) গ্রামের মো. নূরুল ইসলামের ছেলে।

সরাইল থানার পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তাতে উল্লেখ করা হয়, গত সোমবার ( ২৬ জুন ) সকালে উপজেলার  শাহজাদপুর ইউনিয়নের শাহজাদপুর গ্রামে আসামির বসত-বাড়ির পশ্চিম ভিটির টিনশেড বসত ঘরে দুলাভাই কর্তৃক ০৭ বছরের শিশু শালিকে ধর্ষণ করে।

সংবাদ পেয়ে অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. জসিম উদ্দিন ওই শিশুকে উদ্ধার করে ব্রাক্ষণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেন।

এ ঘটনায় ওই শিশুর বাবা বাদী হয়ে জামাই এর বিরুদ্ধে থানায় একটি ধর্ষণ মামলা করেন।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy