সড়ক দুর্ঘটনায় নববধূ নিহত

জান্নাতুল বিশ্বাস, নড়াইল

সারাবাংলা

নড়াইলের লোহাগড়া উপজেলার সারোল বৌবাজার এলাকায় ব্যাটারিচালিত ইজিভ্যান দুর্ঘটনায় নববধূ তাহেরা খানম (১৯) নিহত হয়েছেন। সোমবার (৩ জুলাই)

2023-07-03T17:18:01+00:00
2023-07-03T17:18:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সড়ক দুর্ঘটনায় নববধূ নিহত
জান্নাতুল বিশ্বাস, নড়াইল
প্রকাশ: সোমবার, ৩ জুলাই, ২০২৩, ৫:১৮ পিএম   (ভিজিট : ১৩৩)
X


নড়াইলের লোহাগড়া উপজেলার সারোল বৌবাজার এলাকায় ব্যাটারিচালিত ইজিভ্যান দুর্ঘটনায় নববধূ তাহেরা খানম (১৯) নিহত হয়েছেন। সোমবার (৩ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত তাহেরা লোহাগড়ার লক্ষীপাশা ইউনিয়নের নাওরা গ্রামের কামরুল সিকদারের মেয়ে। প্রায় তিন মাস আগে তাহেরার বিয়ে হয়েছে।

হাসপাতাল ও পরিবার সূত্রে জানা যায়, তাহেরা বাবার বাড়ি নাওরা গ্রাম থেকে স্বামী সুজন মোল্যাকে নিয়ে ইজিভ্যানে দিঘলিয়া যাচ্ছিলেন। পথিমধ্যে সারোল বৌবাজার মোড়ে ইজিভ্যান বাঁক নেয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে তাহেরা আহত হন। লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে তার মৃত্যু হয়। তবে তাহেরা স্বামী ও ভ্যানচালক সুস্থ আছেন।
  
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন জানান, দুর্ঘটনার বিষয়টি তিনি অবগত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy