​ডোমারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

রতন কুমার রায়, ডোমার (নীলফামারী)

সারাবাংলা

নীলফামারীর ডোমারে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে রিয়া মনি (৭) নামে এক শিশু কন্যা নিহত হয়েছে।সোমবার (৩ জুলাই) সকালে

2023-07-03T17:46:43+00:00
2023-07-03T17:46:43+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
​ডোমারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু
রতন কুমার রায়, ডোমার (নীলফামারী)
প্রকাশ: সোমবার, ৩ জুলাই, ২০২৩, ৫:৪৬ পিএম   (ভিজিট : ২৩৫)
X


নীলফামারীর ডোমারে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে রিয়া মনি (৭) নামে এক শিশু কন্যা নিহত হয়েছে।

সোমবার (৩ জুলাই) সকালে উপজেলার সোনারায় ইউনিয়নের জামিরবাড়ী হুজুর পাড়ায় আনছার আলীর বাড়ীতে উল্লেখিত দূর্ঘটনাটি ঘটে। রিয়া মনি সদর উপজেলার চওড়া ইউনিয়নের কাঞ্চনপাড়া গ্রামের জামিয়ার রহমানের মেয়ে।

সোনারায় ইউপি চেয়ারম্যান গোলাম ফিরোজ চৌধুরী নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, ঈদ উপলক্ষে বড় ভাই শরিফুল ইসলামের সাথে শরিফুল ইসলামের শ্বশুর বাড়ীতে বেড়াতে আসে শিশু কন্যা রিয়া মনি। সোমবার সকাল অনুমান নয়টার দিকে বেড়াতে আসা আত্মীয় আনছার আলীর বাড়ীতে খেলার সময়, হঠাৎ চার্জার অটোতে চার্জ দেওয়া সংযোগ তারে জড়িয়ে পড়ে গুরুতর আহত হয় রিয়া। প্রত্যক্ষদর্শীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত্যু হয়েছে বলে ঘোষনা দেন।

ডোমার থানা ওসি মাহমুদ উন-নবী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহের সুরতহাল রিপোর্ট ও এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy