লোহাগড়ায় স্কুলের বারান্দা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

সারাবাংলা

নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের মিঠাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের বারান্দা থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার

2023-07-03T17:51:13+00:00
2023-07-03T17:51:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লোহাগড়ায় স্কুলের বারান্দা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ জুলাই, ২০২৩, ৫:৫১ পিএম   (ভিজিট : ১৫০)
X


নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের মিঠাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের বারান্দা থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩ জুলাই) দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়। তার বয়স আনুমানিক ৭০ বছর।

স্থানীয়রা জানান, অজ্ঞাত ওই বৃদ্ধকে বেশ কিছুদিন ধরে বিদ্যালয়ের বারান্দায় থাকতে দেখা গেছে। তাকে দেখে মানসিকভাবে অসুস্থ মনে হয়েছে। তার পরিচয় জানা যায়নি।


লোহাগড়া থানার ওসি নাসির উদ্দীন জানান, সোমবার বিদ্যালয় ভবনের বারান্দায় বয়োবৃদ্ধের মরদেহ দেখে স্থানীয় লোকজন পুলিশকে অবগত করেন। পরবর্তীতে নলদী পুলিশ ফাঁড়ি ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। 

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy