প্রকাশ্যে জুয়া খেলায় ৬ জনের কারাদণ্ড

মাহমুদ হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী)

সারাবাংলা

প্রকাশ্যে জুয়া খেলায় পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ৬ জন জুয়ারিকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।সোমবার রাতে রাঙ্গাবালী

2023-07-03T19:39:05+00:00
2023-07-03T19:41:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রকাশ্যে জুয়া খেলায় ৬ জনের কারাদণ্ড
মাহমুদ হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী)
প্রকাশ: সোমবার, ৩ জুলাই, ২০২৩, ৭:৩৯ পিএম  আপডেট: ০৩.০৭.২০২৩ ৭:৪১ পিএম  (ভিজিট : ৩৩০)
X

প্রকাশ্যে জুয়া খেলায় পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ৬ জন জুয়ারিকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার রাতে রাঙ্গাবালী সদর ইউনিয়নের খালগোড়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সালেক মূহিদ। এসময় ৬ জনকে জুয়া খেলারত অবস্থায় আলামত এবং নগদ টাকাসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড প্রদান করা হয়। 

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার রাঙ্গাবালী সদর ইউনিয়নের খালগোড়া গ্রামের মো. মতি মিয়ার ছেলে মো. রেজাউল, আমীর হোসেন গাজীর ছেলে মো. সাইদুর রহমান গাজী, শহিদুল ইসলামের ছেলে বাইতুল ইসলাম, আব্দুল আলী মীরের ছেলে বাবুল মীর, মন্নান মীরের ছেলে মাসুদ মীর ও জলীল খাঁ ছেলে বেলাল খাঁ। দণ্ডপ্রাপ্তদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল ইসলাম মজুমদার।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খালগোড়া বাজারের মদিনা ফিস নামে মাছের আড়তে জুয়ার আসর বসেছে এমন খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবং রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ যৌথ অভিযান পরিচালনা করেন। এদিন ৬ জনকে আটক করে দণ্ড প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সালেক মূহিদ বলেন, ‘প্রকাশ্যে জুয়া আইন ১৮৬৭ এর ০৪ ধারায় ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়’।

বাবু/জেএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy