সাড়ে ১১ ঘণ্টা পর সাগর নন্দিনী-২ জাহাজের আগুন নিয়ন্ত্রণে

ঝালকাঠি প্রতিনিধি

সারাবাংলা

ঝালকাঠির সুগন্ধা নদীতে সাগর নন্দিনী-২ জাহাজে দ্বিতীয় দফায় বিস্ফোরণে লাগা আগুন সাড়ে ১১ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার

2023-07-04T10:25:55+00:00
2023-07-04T10:25:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাড়ে ১১ ঘণ্টা পর সাগর নন্দিনী-২ জাহাজের আগুন নিয়ন্ত্রণে
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩, ১০:২৫ এএম   (ভিজিট : ১৬৫)
X


ঝালকাঠির সুগন্ধা নদীতে সাগর নন্দিনী-২ জাহাজে দ্বিতীয় দফায় বিস্ফোরণে লাগা আগুন সাড়ে ১১ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার (৪ জুলাই) ভোর সাড়ে ৫টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ঝালকাঠি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক ফিরোজ কুতুবী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জাহাজটিতে আর কোনো তেল নেই। সব পুড়ে আজ ভোর সাড়ে ৫টার পর আগুন নিভে যায়। আমরা গতকাল সন্ধ্যা সাড়ে ৬টা থেকে যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করি। অগ্নিনির্বাপণে বরিশাল বিভাগে মজুত থাকা সব ফোম ব্যবহারের পর খুলনা থেকেও ফোম নিয়ে আসা হয়। কিন্তু সর্বোচ্চ চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। তেল পুড়ে নিঃশেষ হয়ে অবশেষে আগুন নিভেছে। আমাদের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

-বাবু/এ.এস





  বিষয়:   জাহাজ 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy