কেন্দুয়ায় মাছের পোনা অবমুক্তকরণ

আসাদুল করিম মামুন, কেন্দুয়া (নেত্রকোনা)

সারাবাংলা

নেত্রকোনার কেন্দুয়ায় (২০২২-২০২৩) অর্থ বছরে রাজস্বখাতের আওতায় বিল নার্সারিতে উৎপাদিত মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার (৪ জুলাই)

2023-07-04T17:51:53+00:00
2023-07-04T17:51:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কেন্দুয়ায় মাছের পোনা অবমুক্তকরণ
আসাদুল করিম মামুন, কেন্দুয়া (নেত্রকোনা)
প্রকাশ: মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩, ৫:৫১ পিএম   (ভিজিট : ১৩৭)
X

নেত্রকোনার কেন্দুয়ায় (২০২২-২০২৩) অর্থ বছরে রাজস্বখাতের আওতায় বিল নার্সারিতে উৎপাদিত মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার (৪ জুলাই) দুপুরে উপজেলার গন্ডা ইউনিয়নের বাঘের কুড়ি বিলে প্রায় লক্ষাধিক মাছের পোনা অবমুক্ত করা হয়। 

অবমুক্ত পোনার মধ্যে  রুই, কাতল, মৃগেল ও কালিবাউসসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা রয়েছে। পোনা অবমুক্ত করেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্নকর্তা (ইউএনও) কাবেরী জালাল। 

এ সময় উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আজহারুল আলম, গন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম আকন্দ কল্যাণ, গন্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম সমুনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। 

পরে বাঘের কুড়ি বিলপাড়ে স্থানীয় সুফলভোগীদের সাথে হাওরে দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এবং হাওর অধ্যুষিত অঞ্চলে মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে এক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy