ডোমারে গৃহবধূর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

রতন কুমার রায়, ডোমার (নীলফামারী)

সারাবাংলা

নীলফামারী ডোমারে আরবী আক্তার (২৪) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ জুলাই) দিবাগত রাত আড়াইটার

2023-07-04T18:29:02+00:00
2023-07-04T18:29:02+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ডোমারে গৃহবধূর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
রতন কুমার রায়, ডোমার (নীলফামারী)
প্রকাশ: মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩, ৬:২৯ পিএম   (ভিজিট : ২৩১)
X

নীলফামারী ডোমারে আরবী আক্তার (২৪) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ভোগডাবুড়ি প্রামাণিক পাড়ায় আরবী আক্তারের স্বামীর বাড়ি হতে মরদেহটি উদ্ধার করে পুলিশ। 

আরবী আক্তার উল্লেখিত এলাকার তুহীনের স্ত্রী ও বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার বকঠোটা ভালুকখালি এলাকার দবির উদ্দিনের মেয়ে।

ইউপি চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু বলেন, রাতে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি আরবী আক্তারের মৃতদেহ ঘরের মেঝেতে শোয়ানো রয়েছে। আমি তাদের কাছে জানতে চাইলে তার স্বামী তুহিন জানান, সে ঘড়ের ফ্যানের রডে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। আমি তুহিনের নম্বর দিয়ে ঘটনাটি মেয়ের পরিবারকে অবগত করি।

মেয়ের বাবা দবির উদ্দিনের দাবি তার মেয়েকে হত্যা করে আত্মহত্যার কথা বলা হচ্ছে। তিনি বলেন, সোমবার দুপুরে তার মেয়ের সাথে সর্বশেষ মোবাইলে কথা হয়। রাত দুইটার পরে ভোগডাবুড়ি ইউপি চেয়ারম্যান ফোন দিয়ে জানায় আমার মেয়ে গলায় ফাঁস দিয়েছে। আমরা সকাল ১১টার দিকে ডোমার থানায় এসে দেখতে পাই আমার মেয়ের মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। তিনি আরো বলেন, বিয়ের আট বছরে আমার মেয়ের কোন সন্তানাদি না হওয়ায় প্রতিনিয়ত আমার মেয়েকে নির্যাতন করতো জামাই তুহিন। এর আগে আমার মেয়েকে মারধর করায় সে আমার বাড়িতে চলে এসেছিলো।

মঙ্গলবার দুপুরে ডোমার থানায় নিহতের স্বামী তুহিন ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, রাত ১২টার পর আমার স্ত্রী আরবী আক্তার আমাকে কাঁচা বাজার নিয়ে বাড়িতে আসতে বলে। আমি বাড়ি এসে দেখতে পাই ঘরের দরজা বন্ধ। অনেক ডাকাডাকির পর ভিতর থেকে তার কোন সারাশব্দ না পাওয়ায় ঘরের দরজা ভেঙে দেখতে পাই তার ঝুলন্ত দেহ। তবে কী কারণে সে আত্মহত্যা করেছে সেটি তিনি জানেন না বলে জানান।

ডোমার থানার অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার দুপুরে মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসলেই প্রকৃত ঘটনা জানা যাবে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy