প্রকাশ: মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩, ৭:০৬ পিএম (ভিজিট : ১৭৫)

X
এডিস মশার বিস্তার রোধে পাঁচটি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। অভিযানে মোট ১২টি মামলায় এক লাখ পাঁচ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৪ জুলাই) কর্পোরেশনের আওতাধীন বিভিন্ন এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
দক্ষিণ মুগদা, উত্তর মুগদা কদমতলী এবং সবুজবাগ এলাকায় ৪৫টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করেন অঞ্চল-২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট এম আর সেলিম শাহনেওয়াজ। এসময় একটি স্থাপনায় লার্ভা পাওয়ায় এক মামলায় পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।
ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের জানিয়েছেন, আজকের অভিযানে সর্বমোট ১৪৩টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করা হয়েছে। এ সময় ১৩টি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় ১৩ মামলায় সর্বমোট এক লাখ পাঁচ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
বাবু/জেএম