প্রকাশ: মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩, ৭:২৯ পিএম (ভিজিট : ১৮৪)

X
নেত্রকোনা জেলার কলমাকান্দা সদর ইউনিয়নের এক কিশোরী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। নিহত কিশোরী কলমাকান্দা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।
মঙ্গলবার (৭ই জুলাই) সকালের দিকে নিজ বসতঘরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে । নিহত কিশোরী উপজেলার সদর ইউনিয়নের চিনাহালা গ্রামের মো. হাবিবুর রহমান ও খালেদা আক্তারের কন্যা রচনা আক্তার (১২)।
এ ঘটনায় নিহতের পরিবার জানায়, আমরা সকালের দিকে কেউ ঘরে ছিলাম না। আমরা মনে করেছি হয়তো সে ঘরের ভেতরেই আছে। তার কোন সাড়া শব্দ না পেয়ে ডাকতে থাকি, এ বাড়ি ও বাড়ি খোঁজাখুঁজি করে ঘরে ডুকে দেখি ওড়না পেছিয়ে ফাঁসে লটকে আছে, পরে আমাদের চিৎকার কান্নাকাটি শুনে অনেকের পরামর্শে ফাঁস থেকে নামিয়ে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনার খবর পেয়ে কলমাকান্দা থানা পুলিশের একটি টিম তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ থানায় নিয়ে আসে।
কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম জানান, আমরা আত্মহত্যার খবর পেয়েছি, মরদেহটি মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।
বাবু/জেএম