দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

কামরুল ইসলাম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আলাউদ্দিন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো চারজন আহত হয়েছে

2023-07-04T19:51:39+00:00
2023-07-04T19:51:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
কামরুল ইসলাম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩, ৭:৫১ পিএম   (ভিজিট : ১৫৮)
X

ব্রাহ্মণবাড়িয়ায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আলাউদ্দিন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো চারজন আহত হয়েছে বলে জানা গেছে।

সোমবার (৩ জুলাই) সন্ধ্যায় সদর উপজেলার রাধিকা-শিবপুর সড়কের বিরামপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন নবীনগর উপজেলার বিদ্যাকুট এলাকার হাবিবুর রহমানের ছেলে। আহতদের মধ্যে মোহন মিয়া (৩২) নামের একজন আশঙ্কাজনক অবস্থায় জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে অন্যরা কোথায় চিকিৎসা সেবা নিচ্ছে তা জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম সাংবাদিকদের জানান, রাধিকা-শিবপুর সড়কের বিরামপুরে দুটি মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল-আরোহীরা সড়কে ও সড়কের পাশে খাদে পড়ে যায়। এ ঘটনায় দুই যুবককে হাসপাতালে নেয়া হলে একজনের মৃত্যু হয়। অপরজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা আছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy