করোনার ৩য়-৪র্থ ডোজের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সারাদেশে একযোগে ভ্যাকসিনের ৩য় ও ৪র্থ ডোজ টিকাদানের বিশেষ ক্যাম্পেইন শুরু হয়েছে বুধবার (৫ জুলাই)।

2023-07-05T10:50:59+00:00
2023-07-05T10:53:03+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
করোনার ৩য়-৪র্থ ডোজের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৫ জুলাই, ২০২৩, ১০:৫০ এএম  আপডেট: ০৫.০৭.২০২৩ ১০:৫৩ এএম  (ভিজিট : ১৬৩)
X


করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সারাদেশে একযোগে ভ্যাকসিনের ৩য় ও ৪র্থ ডোজ টিকাদানের বিশেষ ক্যাম্পেইন শুরু হয়েছে বুধবার (৫ জুলাই)। সাত দিনব্যাপী আয়োজিত এই ক্যাম্পেইন চলবে আগামী ১১ জুলাই পর্যন্ত।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড-১৯ ভ্যাকসিনেশন কার্যক্রমের মাধ্যমে নিজেদের অধিক সুরক্ষিত করার লক্ষ্যে ১৮ বছর বা তদূর্ধ্ব বয়সী সব নাগরিককে কোভিড-১৯ ভ্যাকসিনের ৩য় এবং ৪র্থ ডোজ দেওয়া হবে। এরইমধ্যে যারা কমপক্ষে ৪ (চার) মাস আগে ২য় বা ৩য় ডোজ গ্রহণ করেছেন তাদেরকে প্রাপ্যতা অনুযায়ী ৩য় বা ৪র্থ ডোজ ভ্যাকসিন দেওয়া হবে।

আরও বলা হয়েছে, ক্যাম্পেইনের পাশাপাশি ৫-১১ বছর বয়সী যেসব শিশু এখনও ১ম বা ২য় ডোজ ভ্যাকসিন গ্রহণ করেনি তাদের নির্ধারিত কেন্দ্রে প্রাপ্যতা অনুসারে কোভিড-১৯ ভ্যাকসিন দেওয়া হবে। কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ে সঠিক তথ্যের জন্য ১৬২৬৩ হেল্পলাইন এ যোগাযোগ করুন। ভ্যাকসিন নিন, সুরক্ষিত থাকুন। অন্যকেও সুরক্ষিত রাখুন।

বাবু/এ.এস





  বিষয়:   করোনা 



Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy