প্রকাশ: বুধবার, ৫ জুলাই, ২০২৩, ১১:৩৩ এএম (ভিজিট : ২৯৩)

X
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে রাস্তা পার হওয়ার সময় সিএনজিচালিত অটোরিকশার চাপায় সাহেরা খাতুন (৭৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছে।
মঙ্গলবার (৪ জুলাই) রাতে উপজেলা নাটঘর ইউনিয়নের কুড়িঘরে মহেশ রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাহারা খাতুন ওই এলাকার মৃত খালেক মিয়ার স্ত্রী।
স্থানীয়রা জানান, সাহেরা খাতুন নিজ বাড়ি থেকে বের হয়ে সড়ক পার হচ্ছিলেন। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশা তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক সাহারা খাতুনকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার সাংবাদিকদের জানান, সিএনজি চাপায় এক বৃদ্ধা নিহত হয়েছে বলে খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বাবু/এ.এস