উজানের ঢলে নীলফামারীতে তিস্তা নদীর পানি বিপৎসীমার উপরে

সুভাষ বিশ্বাস, নীলফামারী

সারাবাংলা

উজান থেকে ধেয়ে আসা পাহাড়ি ঢল আর বৃষ্টিপাতে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তা নদীর পানি। আজ বুধবার

2023-07-05T11:38:05+00:00
2023-07-05T11:38:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
উজানের ঢলে নীলফামারীতে তিস্তা নদীর পানি বিপৎসীমার উপরে
সুভাষ বিশ্বাস, নীলফামারী
প্রকাশ: বুধবার, ৫ জুলাই, ২০২৩, ১১:৩৮ এএম   (ভিজিট : ২৯৯)
X


উজান থেকে ধেয়ে আসা পাহাড়ি ঢল আর বৃষ্টিপাতে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তা নদীর পানি। আজ বুধবার (৫ জুলাই ) সকাল ৬টায় তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে পানি প্রবাহ রেকর্ড করা হয় ৫২ দশমিক ১৮ সেন্টিমিটার, যা বিপৎসীমার দশমিক ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত। সকাল ৯ টায় তিস্তা নদীর পানি কমে ( ৫২.১২ সেন্টিমিটার) ৩ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তিস্তা নদীর স্বাভাবিক পানিপ্রবাহ ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার। পানিপ্রবাহ নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।

পানি উন্নয়ন বোর্ড ডালিয়া ডিভিশনের কর্মকর্তারা জানায়, জুন মাসের শুরু থেকে তিস্তার পানিপ্রবাহে কমবেশী হয়ে আসছে। গত মাসের (১৯ জুন) তিস্তার পানি বিপৎসীমা  অতিক্রম করেছিল। এর একদিন পর থেকে পানি আরও কমতে শুরু করে স্বাভাবিক হলেও আজ আবারও বেড়েছে পানি। ফলে ডিমলা ও জলঢাকা উপজেলার তিস্তা নদীর কয়কেটি চর সহ নিম্নঅঞ্চল প্লাবিত হয়েছে। তবে পানিপ্রবাহ স্থায়ী না হওয়ায় ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভবনা নেই।

ডিমলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বেলায়েত হোসেন জানিয়েছেন, পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী তিস্তা নদীর উজানে পানি বাড়ায় বিপৎসীমা অতিক্রম করার পূর্বাভাস আগে থেকেই ছিল। এ জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রাম পুলিশ দিয়ে স্থানীয়দের সতর্ক করে মাইকিং করা হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী আসফাউদ্দৌলা জানিয়েছেন, পানি ভোর রাত থেকে বাড়তে শুরু করে। সকাল ৬টায় বিপৎসীমা অতিক্রম করে ৫২ দশমিক ১৮ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হয় আবার সকাল ৯ টায় তিস্তার পানি কমে বিপৎসীমার ৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। দুপুর নাগাদ পানি কমে যাবে।

এই কর্মকর্তা বলেন, স্থানীয় প্রশাসনের সহযোগিতায় নদী পাড়ের মানুষকে সচেতন করা হয়েছে। কোথাও কোন সমস্যা হলে পানি উন্নয়ন বোর্ড তা মোকাবিলায় প্রস্তুত।

বাবু/এ.এস





  বিষয়:   নীলফামারী 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy