তিতাস নদীতে ডিজে পার্টিতে মোবাইলকোর্টের অভিযান

মো. কামরুল ইসলাম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তিতাস নদীতে নৌকার মধ্যে উচ্চশব্দে গানবাজনা করায় তিন নৌকায় থাকা ডিজে পার্টিকে ১৫ হাজার টাকা জরিমানা

2023-07-05T12:06:34+00:00
2023-07-05T12:06:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তিতাস নদীতে ডিজে পার্টিতে মোবাইলকোর্টের অভিযান
মো. কামরুল ইসলাম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: বুধবার, ৫ জুলাই, ২০২৩, ১২:০৬ পিএম   (ভিজিট : ২৩৬)
X


ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তিতাস নদীতে নৌকার মধ্যে উচ্চশব্দে গানবাজনা করায় তিন নৌকায় থাকা ডিজে পার্টিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৪ জুলাই) সন্ধ্যায় এই জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদা জাহান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, নবীনগরের তিতাস নদীসহ আশপাশের বিলে ইঞ্জিনচালিত ট্রলারে সাউন্ড সিস্টেম ব্যবহার করে উচ্চ শব্দে গানবাজনা ও ঝুঁকিপূর্ণভাবে যাত্রী পার করায় তিন ইঞ্জিনচালিত নৌকাকে পাঁচ হাজার টাকা করে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে সাউন্ড বক্স আটক করা হয়েছে।

তিনি আরও জানান, এ ছাড়া অতিরিক্ত যাত্রী বহনের দায়ে একটি স্পিডবোর্ডকে এক হাজার টাকা জরিমানা করা হয়। নদীতে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য ভ্রাম্যমাণ আদালতের এমন অভিযান অব্যাহত থাকবে।

বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy