গোমস্তাপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুকুরের পানিতে ডুবে ইমরান হোসেন নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৫ জুলাই) সকালে

2023-07-05T18:11:56+00:00
2023-07-05T18:11:56+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
গোমস্তাপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ জুলাই, ২০২৩, ৬:১১ পিএম   (ভিজিট : ১২৯)
X

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুকুরের পানিতে ডুবে ইমরান হোসেন নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৫ জুলাই) সকালে উপজেলার রাধানগর ইউনিয়নের বিভিষন গ্রামে এ ঘটনা ঘটে। শিশু ইমরান গোমস্তাপুর উপজেলার চেরাডাঙ্গা গ্রামের ইউসুফ আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে, শিশু ইমরান বাড়ির সকলের অগোচরে তার নানা বাড়ির পাশের একটি পুকুরে গিয়ে পানিতে ডুবে মারা যায়। পরে স্থানীয়রা শিশু ইমরানকে মৃত অবস্থায় উদ্ধার করে।

গোমস্তাপুর থানার ওসি মাহবুব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশু ইমরান তার মায়ের সাথে নানার বাড়িতে বেড়াতে যায়। গত ১ জুলাই থেকে নানার বাড়িতেই তারা অবস্থান করছিলো। সকালে সবার অগোচরে বাড়ির পাশের একটি পুকুরের পানিতে ডুবে সে মারা যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy