সিংড়ায় চায়না দুয়ারী জাল উদ্ধার, ব্যবসায়ীকে জরিমানা

সিংড়া (নাটোর) প্রতিনিধি

সারাবাংলা

নাটোরের সিংড়ায় চায়না দুয়ারী জাল উদ্ধার ও দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আল

2023-07-05T18:39:51+00:00
2023-07-05T18:39:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিংড়ায় চায়না দুয়ারী জাল উদ্ধার, ব্যবসায়ীকে জরিমানা
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ জুলাই, ২০২৩, ৬:৩৯ পিএম   (ভিজিট : ১৩৯)
X

নাটোরের সিংড়ায় চায়না দুয়ারী জাল উদ্ধার ও দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান। পরে বুধবার বিকেলে জালগুলো সিংড়া উপজেলা কোর্ট মাঠে পুড়ানো হয়। 

জানা যায়, বুধবার দুপুরে উপজেলার ডাহিয়া ইউনিয়নের বিয়াশ বাজারে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান। এসময় ব্যবসায়ী আব্দুস সবুর ও সাকিল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করে জালগুলো উদ্ধার করা হয়। পরে বিকেলে সিংড়া কোর্ট মাঠে পুড়ানো হয়। এসময় উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদাত হোসেন।

চলনবিল পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের সভাপতি এসএম রাজু আহমেদ জানান, চায়না দুয়ারী জাল চলনবিলের পরিবেশ ও জীব-বৈচিত্র্য নষ্ট করছে। পোনা মাছ কিংবা মা মাছ বিনষ্ট করছে। প্রশাসনের অভিযানকে তিনি স্বাগত জানান।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy