অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের যৌথ অভিযান

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

সারাবাংলা

পদ্মানদীর বিভিন্ন স্থানে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (৫ জুলাই) দুপুরে ঈশ্বরদী

2023-07-05T18:48:58+00:00
2023-07-05T18:48:58+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের যৌথ অভিযান
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ জুলাই, ২০২৩, ৬:৪৮ পিএম   (ভিজিট : ১২৪)
X

পদ্মানদীর বিভিন্ন স্থানে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (৫ জুলাই) দুপুরে ঈশ্বরদী ও কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা প্রশাসন যৌথভাবে পাকশীর পদ্মানদীতে এ অভিযান পরিচালনা করে। 

এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভেড়ামারা সীমানায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তির প্রত্যেককে ৫০ হাজার করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়। দণ্ডিতরা হলেন, ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রামের ইদ্রিস প্রামাণিকের ছেলে আরিফুল ইসলাম এবং একই ইউনিয়নের রায়টা গ্রামের বজলু মসলদারের ছেলে রফিকুল ইসলাম। 

ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু ও ঈশ্বরদীর সহকারী কমিশনার (ভূমি) টি এম রাহসিন কবির এ অভিযানের নেতৃত্ব দেন।

ঈশ্বরদী উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, আজ দুপুরে পদ্মা নদীর সাঁড়াঘাট, পাকশী ও ভেড়ামারা প্রান্তে বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় পাকশীর নদীপ্রান্তে কাউকে পাওয়া যায়নি। তবে ভেড়ামারা প্রান্তে নদীর মাঝ থেকে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত 'বালুবহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারা’ অনুযায়ী জড়িত দুইজনের প্রতিজনকে ৫০ হাজার টাকা করে জরিমানা ও সর্তক করেন। ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অর্থদণ্ড প্রদান করেন।

ঈশ্বরদীর সহকারী কমিশনার (ভূমি) টি এম রাহসিন কবির বলেন, অবৈধ বালু উত্তোলন ও মাটিকাটা বন্ধে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে। 

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy