শ্রীমঙ্গলে লেবুজাতীয় ফসলের চারা বিতরণ

আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল

সারাবাংলা

শ্রীমঙ্গলে লেবুজাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় একক ও মিশ্র ফল বাগানের প্রদর্শণী প্লট স্থাপন

2023-07-05T19:59:36+00:00
2023-07-05T19:59:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রীমঙ্গলে লেবুজাতীয় ফসলের চারা বিতরণ
আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল
প্রকাশ: বুধবার, ৫ জুলাই, ২০২৩, ৭:৫৯ পিএম   (ভিজিট : ১৬৫)
X

শ্রীমঙ্গলে লেবুজাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় একক ও মিশ্র ফল বাগানের প্রদর্শণী প্লট স্থাপন কার্যক্রম শুরু হয়েছে।

আজ বুধবার শ্রীমঙ্গল কৃষি অধিদপ্তরের কার্যালয়ে আনুষ্ঠানিক প্রদর্শণী প্লটের কৃষকদের মাঝে বিভিন্ন জাতের চারা বিতরণ করা হয়। লেবুজাতীয় ফসলের চারার মধ্যে রয়েছে কমলা, মাল্টা, সিডলেস লেবু, জারা লেবু, চায়না লেবু, কাগজী লেবু, সাতকরা প্রভৃতি।

আজ সকালে শ্রীমঙ্গল কৃষি কার্যালয় প্রাঙ্গণে কৃষকদের মাঝে চারা বিতরণ করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মহিউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রকেন্দ্র শর্মা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুমা পাল প্রমুখ।

কৃষি অফিস সূত্র জানায়, শ্রীমঙ্গল উপজেলার ৯ ইউনিয়নে লেবুজাতীয় ফসলের প্রদর্শনী প্লট স্থাপনের জন্য প্রথমে কৃষক নির্বাচন করা হয়। পরে মাটি পরিক্ষা করে সে অনুযায়ী সার, কীটনাশক, স্প্রে মেশিন, সাইনবোর্ড, সিকেচার, বাডিং নাইফ বিনামূল্যে প্রদান করা হয়। সর্বশেষ কৃষকদের মাঝে ৬০টি প্রদর্শণী প্লটের জন্য ২ হাজার ১৯০টি বিভিন্ন জাতের চারা বিতরণ করা হয়। 

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy