সাড়ে ৩৬ হাজার টন কয়লা নিয়ে পায়রায় আরেকটি জাহাজ

পটুয়াখালী প্রতিনিধি

সারাবাংলা

পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের জন্য ৩৬ হাজার ৬শ মেট্রিক টন কয়লা নিয়ে পটুয়াখালীর পায়রা বন্দরে এসেছে এমভি জাডো নামে

2023-07-06T14:28:49+00:00
2023-07-06T14:28:49+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
সাড়ে ৩৬ হাজার টন কয়লা নিয়ে পায়রায় আরেকটি জাহাজ
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩, ২:২৮ পিএম   (ভিজিট : ১৫৫)
X


পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের জন্য ৩৬ হাজার ৬শ মেট্রিক টন কয়লা নিয়ে পটুয়াখালীর পায়রা বন্দরে এসেছে এমভি জাডো নামে আরও একটি জাহাজ।

ইন্দোনেশিয়া থেকে আসা এ মাদার ভ্যাসেলটি বুধবার (৫ জুলাই) রাতে এ বন্দরের আউটারে এসে পৌঁছায়।

বর্তমানে জাহাজটিকে ইনার অ্যাঙ্কোরেজে নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছেন বন্দরের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আজিজুর রহমান।

এ বিষয়ে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ আব্দুল হাসিব জানান, জাহাজটি ইনার অ্যাঙ্কোরেজে পৌঁছানোর পর পরই লাইটারের মাধ্যমে কয়লা খালাস কার্যক্রম শুরু হবে। লাইটারে করে কিছু কয়লা কমিয়ে আনার পর বৃহস্পতিবার (৬ জুলাই) রাত অথবা শুক্রবার (৭ জুলাই) সকালে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটিতে নেয়া হবে জাহাজটি।

এরপর জাহাজ থেকে কয়লা খালাস করে পায়রা তাপবিদ্যুৎ কেন্দের রিজার্ভায়ারে নেয়া হবে বলেও জানানো হয়েছে।
 
আয়তনে ১৮৯.৯৯ মিটার দৈর্ঘ্য ও ৩২.২৫ মিটার প্রস্থের এ জাহাজটি প্রায় এক সপ্তাহ আগে ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর ছেড়ে আসে। এর আগে প্রায় ৭৮ হাজার মেট্রিক ট্রন কয়লা নিয়ে পাভো ব্রেভ ও এ্যাথেনা নামে আরও দুটি জাহাজ এ বন্দরে এসেছে।
 
বাবু/এ.এস





  বিষয়:   পায়রা  বিদ্যুৎ উৎপাদন 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy