প্রকাশ: বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩, ৩:৫৬ পিএম (ভিজিট : ৩৫৭)

X
ময়মনসিংহের গফরগাঁয়ের স্থানীয় সংসদ সদস্য ফাহমি গোলন্তাজ বাবেল এমপি কখনো পায়ে হেঁটে, আবার কখনো মোটরসাইকেলে চড়ে এবাবে গফরগাঁও উপজেলার প্রতিটি ইউনিয়নের প্রতিটি এলাকায় ঘুরে বেরাচ্ছেন। উপজেলার পত্যন্ত অঞ্চলের গ্রামগুলোতেও বৃষ্টির মাঝে হেঁটে বেড়াচ্ছেন তিনি।
কখনো রাস্তার পাশে দাঁড়িয়ে কখনো চায়ের স্টলে বসে কখনো হাটবাজারে গিয়ে কখনো স্কুলের ছাত্রদের সাথে এভাবে উপজেলার প্রতিটি এলাকায় ভোটারদের ঘরের চৌকাঠে বসে তাদের অভিযোগের কথা শুনছেন , তাছাড়া সাধারণ মানুষের কোন দাবি দাওয়া থাকলে সাথে সাথে তার পূরণ করছেন। পাশাপাশি বর্তমান সরকার উন্নয়নের লিফলেট হাতে নিয়ে উপজেলার প্রতিটি গ্রামে গঞ্জে লিফলেট বিতরণের মাধ্যমে বর্তমান সরকারের ব্যাপক উন্নয়নের চিত্র সকল শ্রেণির মানুষের সামনে তুলে ধরছেন এমপি বাবেল।
এভাবে সব মিলিয়ে জনগণের সাথে একদম দূরত্ব কমিয়ে জনগণের বন্ধু হয়ে গেছেন বললেই চলে। এমপি বাবেল গত তিন মাস ধরে উপজেলা আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে বর্তমান সরকারের উন্নয়নমূলক লিফলেট বিতরণ করে চলেছেন। সরজমিনে দেখা যায়, উপজেলার অসহায় দরিদ্র সকল পেশার মানুষের দুঃখ-দুর্দশার কথা নিজেই শুনছেন এবং সমাধানের চেষ্টা করছেন।
নিজের তৎপরতা প্রসঙ্গে গফরগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল এমপি বাংলাদেশ বুলেটিনকে বলেন জনগণই আমার সকল ক্ষমতার উৎস আমি রাজনীতি করি মানুষের সেবা করতে। তাই তাদের কাছে গিয়ে খোঁজ-খবর না নিলে হবে কীভাবে? জনগণের দুয়ারে গিয়ে তাদের দুঃখ কষ্টের কথা, তাদের সমস্যার কথা শুনতে হবে আমাকে। তাদের যেকোনো সমস্যার সমাধানের চেষ্টা করতে হবে আমাকে। তাদের উন্নয়নই দেশের উন্নয়ন। তাদের কষ্টের টাকায় দেশ চলে, সরকার চলে। তাই জনগণের খোঁজ-খবর রাখা তাদের দুঃখ কষ্টের কথা শোনা, আর তাদের সেবা করাই আমার রাজনীতির প্রধান দায়িত্ব বলে মনে করি।
তিনি আরও বলেন, নৌকায় ভোট দিলেই দেশের মানুষ শান্তিতে থাকতে পারে, দেশের উন্নয়ন হয়। নৌকার ওপর ভরসা রাখতে হবে। কারণ নৌকা বিজয়ী হলে বাংলাদেশের উন্নয়ন হবে। সেজন্য সামনের নির্বাচনে নৌকাকে ভোট দিয়ে আবারও বিজয়ী করতে হবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে এখন স্মার্ট বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেধছে। এই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা ও স্মার্ট জাতি, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে পুনরায় বিজয়ী করতে হবে।
বাবু/জেএম