সামদানী সুমন ফুটবল টুর্নামেন্টে ব্যতিক্রমী পুরস্কার

হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ)

সারাবাংলা

ফুটবল টুর্নামেন্টে কৃতি খেলোয়ারদের মাঝে পুরস্কার হিসেবে বিতরণ করা হয় গ্রাম বাংলার বিলুপ্ত ঐতিহ্যের কুপি বাতি হারিকেন, পাদুকা

2023-07-06T18:16:13+00:00
2023-07-06T18:16:13+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সামদানী সুমন ফুটবল টুর্নামেন্টে ব্যতিক্রমী পুরস্কার
হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ)
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩, ৬:১৬ পিএম   (ভিজিট : ১৪৯)
X

ফুটবল টুর্নামেন্টে কৃতি খেলোয়ারদের মাঝে পুরস্কার হিসেবে বিতরণ করা হয় গ্রাম বাংলার বিলুপ্ত ঐতিহ্যের কুপি বাতি হারিকেন, পাদুকা হিসেবে ব্যবহৃত কাঠের তৈরি খড়ম ও জনপ্রিয় রেডিও। 

ম্যান অব দ্য টুর্নামেন্ট, ম্যান অব দ্য ফাইনাল ম্যাচ ও সর্বোচ্চ গোলদাতা খেলোয়ারগণ পেলেন এসব পুরস্কার। এছাড়া অংশগ্রহনকারী সকল খেলোয়ারকে প্রদান করা হয় জায়নামাজ ও টুপি। ফুটবল টুর্নামেন্টে এ ব্যতিক্রমী পুরস্কার বিতরণের ঘটনা স্থানীয় শত শত ফুটবল প্রেমি দর্শকদের নজর কেড়েছে।

ময়মনসিংহের গৌরীপুরে মুখুরিয়া গ্রামে বুধবার (৫ জুলাই) সন্ধ্যায় সামদানী সুমন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে কৃতি খেলোয়ারদের মাঝে এসব পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি প্রবীণ আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি। 

ময়মনসিংহ জেলা পরিষদ সদস্য ও কেন্দ্রিয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য গোলাম সামদানী খান সুমনের সার্বিক ব্যবস্থাপনায় ঈদুল আযহা উপলক্ষে চল্লিশোর্ধ্ব খেলোয়ারদের অংশগ্রহণে এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। এ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে পুরস্কার হিসেবে এলইডি টিভি ও রানার্সআপ দলকে দেয়া হয় বাই-সাইকেল।

স্থানীয় মুখুরিয়া সিদ্দিকীয় নুরানী ও হাফিজিয়া মাদ্রাসা মাঠে উৎসবমুখর পরিবেশে ১ জুলাই শুরু হওয়া এ টুর্নামেন্টে স্থানীয় ৮টি দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন মুখুরিয়া মুনশী একাদশ ও রানার্সআপ হয়েছে সিংরাউন্দ একাদশ। এতে ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত সাবেক ফুটবলার সাঈদ আহমেদ হারুন, পুরস্কার হিসেবে পান হারিকেন। ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত পৌর কাউন্সিলর আব্দুর রউফ মোস্তাকীম পুরস্কার পেয়েছেন রেডিও ও সর্বোচ্চ গোলদাতা পৌর কাউন্সিলর জিয়াউর রহমান জিয়া পুরস্কার পান খড়ম। 

এ টুর্নামেন্ট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা পরিষদ সদস্য গোলাম সামদানী খান সুমন। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন ফাহিম আহমেদ। সহকারী রেফারি ছিলেন আরিফ ও রুবেল। ধারাভাষ্যে ছিলেন আওয়ামী লীগ নেতা ডা. শহিদুল ইসলাম।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy