আখাউড়ায় আবুল মিয়াসহ ২৯ জন পেলেন আর্থিক সহায়তার চেক

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বিভিন্ন রোগে আক্রান্ত ২৯ জন দরিদ্র রোগীকে ১৪ লাখ ৫০ হাজার টাকার

2023-07-06T19:30:38+00:00
2023-07-06T19:30:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আখাউড়ায় আবুল মিয়াসহ ২৯ জন পেলেন আর্থিক সহায়তার চেক
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩, ৭:৩০ পিএম   (ভিজিট : ৩৩০)
X

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বিভিন্ন রোগে আক্রান্ত ২৯ জন দরিদ্র রোগীকে ১৪ লাখ ৫০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক দেওয়া হয়েছে।

আখাউড়া উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার (৬ জুলাই) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার রুমে এই সহায়তা দেওয়া হয়। অনুষ্ঠানে উপজেলার ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজ্ড ও থ্যালাসেমিয়া রোগীদের আর্থিক সহযোগিতার আওতায় ২৯ জন গরিব অসহায় রোগীকে এককালীন অনুদানের জন প্রতি ৫০ হাজার টাকা করে ১৪ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

অনুদানের চেক পাওয়া পত্রিকার হকার হকার আবুল মিয়া বলেন, বয়স যখন ২৫ বছর- তখন থেকে অসুস্থ হওয়ার আগ-পর্যন্ত তিনি বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা, ম্যাগাজিন, সাপ্তাহিক পত্রিকা আখাউড়ায় বিক্রি করেছেন। ওইসব পত্রিকা বিক্রি করে মাসে ৭ হাজার থেকে ৮ হাজার টাকা উপার্জন করতেন এভাবেই দেখতে দেখতে কেটে যায় তার ৪৫ টি বছর। 

এরই মধ্যে গতবছর স্ট্রোক করেন। বর্তমানে তিনি খুবই অসুস্থ। চিকিৎসক তাকে পরিশ্রম না করতে এবং বিশ্রামে থাকার পরামর্শ দেন। অসুস্থ হওয়ার পর থেকে পত্রিকা বিক্রি বন্ধ রয়েছে। অভাব অনটনে থাকায় নিয়মিত তিনি ওষুধ কিনে খেতে পারছেন না। অসুখের কারণে ভালোভাবে হাঁটতেও পারছে না। কয়েক মাস আগে উপজেলা সমাজ সেবা অফিসে সাহায্যের জন্য আবেদন করেছিলেন আজকে ৫০ হাজার টাকার চেক পেয়েছে। আবুল মিয়া স্থানীয় সংসদ সদস্য আইনমন্ত্রী আনিসুল হক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা, উপজেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী সমাজসেবা অফিসার মো. নূরুল ইসলাম চৌধুরী। এসময় উপকার ভোগীরাসহ তাদের পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy