নাটোরে স্ত্রী হত্যার দায়ে স্বামীসহ ৩ জনের কারাদণ্ড

নাটোর প্রতিনিধি

সারাবাংলা

নাটোরের সিংড়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী সানিউল ইসলাম (২২)সহ তিনজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই

2023-07-06T20:05:33+00:00
2023-07-06T20:05:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নাটোরে স্ত্রী হত্যার দায়ে স্বামীসহ ৩ জনের কারাদণ্ড
নাটোর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩, ৮:০৫ পিএম   (ভিজিট : ১৪৫)
X

নাটোরের সিংড়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী সানিউল ইসলাম (২২)সহ তিনজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ আদেশ দেন। মামলার রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন। অপর দণ্ডপ্রাপ্তরা হলেন নিহতের শাশুড়ি সাবিনা (৪০) ও ননদ রিভা খাতুন (২৪)। তারা সকলেই সিংড়া উপজেলার গুটিয়া গ্রামের বাসিন্দা। 
নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (বিশেষ পিপি) আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, আড়াই লাখ টাকা যৌতুকের দাবিতে সিংড়া উপজেলার গুটিয়া গ্রামের গৃহবধূ খাদিজা কবরী লিমাকে নির্যাতন করে আসছিলো শশুড়বাড়ির লোকজন। ২০১১ সালের ২ অক্টোবর স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে বাড়ির বারান্দায় ফেলে স্বামীসহ পরিবারের লোকজন পালিয়ে যায়। পরে প্রতিবেশীদের মাধ্যমে নিহত গৃহবধূর বাবাসহ আত্মীয়-স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মেয়ের মরদেহ মাটিতে পড়ে থাকতে দেখতে পায়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতার মর্গে প্রেরণ করেন।

 এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে নিহতের স্বামী, শ্বশুড়, শ্বাশুড়ীসহ ৮ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে মামলা দায়েরের পর পুলিশ তদন্ত করে নিহত গৃহবধূর স্বামী, শ্বাশুড়ী ও ননদের নামে আদালতে চার্জশিট দাখিল করেন। এরপর দীর্ঘ প্রায় ১২ বছর মামলার সাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে আদালতের বিচারক এই রায় প্রদান করেন। 

বাবু/জেএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy