চলাচলের রাস্তায় টিনের বেড়া, ভোগান্তিতে এলাকাবাসী

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের খড়মপুর কেল্লা শহীদ মাজারের পশ্চিম দিকে ঢাকা-সিলেট রেলপথ ঘেঁষা সওদাগর পাড়ার বাসিন্দাদের চলাচলের একমাত্র

2023-07-06T20:13:18+00:00
2023-07-06T20:13:18+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
চলাচলের রাস্তায় টিনের বেড়া, ভোগান্তিতে এলাকাবাসী
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩, ৮:১৩ পিএম   (ভিজিট : ৬৫৭)
X

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের খড়মপুর কেল্লা শহীদ মাজারের পশ্চিম দিকে ঢাকা-সিলেট রেলপথ ঘেঁষা সওদাগর পাড়ার বাসিন্দাদের চলাচলের একমাত্র রাস্তা। এবং তা ব্যবহার করে মাজারে যাতায়াত করে বহু মানুষ। এই রাস্তায় টিনের বেড়া দিয়ে মানুষের চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করেছেন বাদল নামের এক প্রভাবশালী।

তার দাবি, এই জায়গাটি তিনি রেলওয়ে থেকে লিজ নিয়েছে। তাই দখলে নিতে টিনের বেড়া দিয়েছেন। তবে রেলওয়ের লিজে স্বর্থ দেওয়া আছে এই জায়গা শুধু কৃষি কাজে ব্যবহার করা যাবে।

বৃহস্পতিবার (৫ জুলাই) ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, খড়মপুর সওদাগর পাড়ার মানুষের চলাচলের জন্য তৈরি করা হয়েছে ৭ ফুট প্রশস্ত সড়ক। দীর্ঘদিন ধরে সড়কটি দিয়েই যাতায়াত করে আসছেন ওই পাড়ার বাসিন্দারা। তাদের চলাচলের সুবিধার্থে গুরুত্বপূর্ণ সড়কটিতে পৌরসভার পক্ষ থেকে অর্থ বরাদ্দ দিয়ে সিসি ঢালাই করে দেওয়া হয়েছে। হঠাৎ করে কিছুদিন আগে খড়মপুর এলাকার শফিকুর রহমানের ছেলে বাদল ওই সড়কটিতে টিনের বেড়া দেন। এতে করে চলাচল করতে পারছেন না পথচারী ও স্থানীয়রা। এ নিয়ে ওই এলাকার বাসিন্দারা স্থানীয় কাউন্সিলর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। 

এ ব্যাপারে জানতে চাইলে আখাউড়া পৌরসভার খড়মপুর ২নং ওয়ার্ড কাউন্সিলর তাকদির খান খাদেম স্থানীয় বাসিন্দাদের লিখিত অভিযোগ পাওয়ার কথা জানিয়ে বলেন, রাস্তায় টিনের বেড়া দিয়ে স্থানীয় বাসিন্দাসহ সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি তৈরি হয়েছে। আমি এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার মেয়র এবং রেলওয়ে ভূসম্পত্তির দায়িত্বে থাকা কর্মকর্তার বরাবর লিখিত দিয়ে জানিয়েছি। বিষয়টি যেহেতু জনগুরুত্বপূর্ণ। আশা করছি তারা দ্রত ব্যবস্থা নিবে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy