প্রকাশ: বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩, ৮:৪৬ পিএম (ভিজিট : ২২৬)

X
কক্সবাজার টেকনাফের বার্মিজ মার্কেটের অগ্নিকাণ্ডে শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান ভূস্মিভুত হওয়ার ঘটনায় বৃহস্পতিবার বিকেলে কক্সবাজার জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান অগ্নিকাণ্ডে ক্ষতিগস্ত পরিদর্শন করেন।
এ সময় ইউপি উপজেলা চেয়ারম্যান নুরুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান, বার্মিজ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক ক্ষতিগস্ত ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার গভীর রাত আড়াইটার দিকে টেকনাফ পৌর পৌরসভা ঐতিহ্যবাহী বার্মিজ মার্কেটের এক দোকান থেকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এ সময় পুরো এলাকা কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে এবং শতাধিক দোকানে অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে টেকনাফ ও উখিয়াযর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ ৩ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। এতে পুরে ছাই হয়ে যায় শতাধিক দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান।
টেকনাফ ফায়ার স্টেশন মাস্টার মুকুল কুমার নাথ জানান, দীর্ঘ চেষ্টার পর আমরা আগুন নেভাতে সক্ষম হয়েছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট -সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।
টেকনাফ বার্মিজ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আব্বাস উদ্দিন জানান, অগ্নিকাণ্ডে প্রায় শতাধিক দোকানের আনুমানিক ৪০/৪৫ কোটি টাকা ক্ষতিসাধন হয়েছে। এই ক্ষতি পুষিয়ে উঠতে আমরা সহযোগিতা চাই।
এদিকে ক্ষতিগ্রস্ত বার্মিজ মার্কেট পরিদর্শন শেষে কক্সবাজার জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান বলেন, যারা ক্ষতিগস্ত হয়েছে তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং নিজ চোখে দেখার জন্য এসেছি। আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করবো। ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা তৈরির কাজ চলছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আগুন লাগার সূত্রপাত বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত চলছে।
বাবু/জেএম