শুদ্ধাচার পুরস্কার ও শুভেচ্ছা স্মারক পে‌লেন অডিটর নূরুল হোসাইন

রাশেদুল ইসলাম, কক্সবাজার

সারাবাংলা

শুদ্ধাচার পুরস্কার ও শুভেচ্ছা স্মারক পে‌লেন কক্সবাজার জেলা একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসের অডিটর নূরুল হোসাইন৷শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন নীতিমালার

2023-07-06T23:02:41+00:00
2023-07-06T23:02:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শুদ্ধাচার পুরস্কার ও শুভেচ্ছা স্মারক পে‌লেন অডিটর নূরুল হোসাইন
রাশেদুল ইসলাম, কক্সবাজার
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩, ১১:০২ পিএম   (ভিজিট : ৩৭১)
X

শুদ্ধাচার পুরস্কার ও শুভেচ্ছা স্মারক পে‌লেন কক্সবাজার জেলা একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসের অডিটর নূরুল হোসাইন৷ 

শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন নীতিমালার আলোকে প্রথম বারের মত জেলা একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসে কর্মকর্তাদের মধ্যে শুদ্ধাচার পুরস্কার ২০২২-২০২৩ ও শুভেচ্ছা স্মারক এ ভূষিত হলেন তিনি।

দুই বছরের অধিক জেলা একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসে কর্মরত রয়েছেন এই কর্মকর্তা। তিনি অডিটর হিসেবে দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

জানা যায়, কক্সবাজার জেলা একাউন্টস এন্ড ফিন্যান্স অফিস কর্তৃক আয়োজিত জেলা একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসারের কার্যালয়ে গতকাল দুপুরে  ২০২২-২৩ শুদ্ধাচার পুরস্কার ও শুভেচ্ছা স্মারক এবং উপহার সামগ্রী তুলেদেন দেন জেলা একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার মোহাম্মদ হাবিবুল হক।

এ সময় জেলা একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসের এস.এ.এস সুপারিন্টেন্ডেন্ট বিভাষ সেন গুপ্ত, এস.এ.এস সুপারিন্টেন্ডেন্ট মো: সাইফুর রহমানসহ কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন৷

অডিটর নূরুল হোসাইন বলেন, এমন একটি পুরস্কার আমার কর্মজীবনে কাজের গতি বাড়িয়ে দেবে। আমি জেলা একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার মোহাম্মদ হাবিবুল হকের প্রতি চিরকৃতজ্ঞ। সকলের কাছে দোয়া চাই৷

কক্সবাজারের জেলা একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার মোহাম্মদ হাবিবুল হক অনুষ্ঠানে পুরস্কার প্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দিয়ে বলেন, 'পুরস্কারপ্রাপ্ত সবাই নিজ নিজ কর্মক্ষেত্রে দক্ষতা ও সুনামের সঙ্গে কাজ করে চলেছেন। এজন্য তাঁদেরকে অভিনন্দন ও ভবিষ্যতের জন্য শুভকামনা জানান তিনি৷

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy