ছাত্রী উত্যক্তকারীকে ছিনিয়ে নেয়ার চেষ্টা, আহত দুই পুলিশ

সুভাষ বিশ্বাস, নীলফামারী

সারাবাংলা

সৈয়দপুরে এসএসসি পরীক্ষার্থীকে উত্যক্তের মামলায় গ্রেফতারকৃত আসামি আনোয়ারুল আজিমকে ছিনিয়ে নেওয়ার চেষ্টাকালে দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছে।বৃহস্পতিবার (৬

2023-07-07T12:34:52+00:00
2023-07-07T12:34:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ছাত্রী উত্যক্তকারীকে ছিনিয়ে নেয়ার চেষ্টা, আহত দুই পুলিশ
সুভাষ বিশ্বাস, নীলফামারী
প্রকাশ: শুক্রবার, ৭ জুলাই, ২০২৩, ১২:৩৪ পিএম   (ভিজিট : ১৯৬)
X

সৈয়দপুরে এসএসসি পরীক্ষার্থীকে উত্যক্তের মামলায় গ্রেফতারকৃত আসামি আনোয়ারুল আজিমকে ছিনিয়ে নেওয়ার চেষ্টাকালে দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে কামারপুকুর বাজারে এ ঘটনা ঘটে।  আহতরা হলেন সৈয়দপুর থানার উপ-পরিদর্শক আবু তারেক দিপু ও সহকারী উপ-পরিদর্শক মাসুদ রানা। তাদেরকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মামলার সূত্রমতে, সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর  ইউনিয়নের পশ্চিম বেলপুকুর গ্রামের এসএসসি পরীক্ষার্থী মেয়েকে দীর্ঘদিন থেকে উত্যক্ত করে আসছিল কামারপুকুর বাজারের দিদারুল ইসলামের ছেলে আনোয়ারুল আজিম (২৩)। এ ঘটনায় উভয় পরিবারের মধ্যে একাধিকবার স্থানীয়ভাবে  বৈঠকও হয়। সম্প্রতি সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উভয়পক্ষের সামনে উত্যক্তকারী আর ওই ছাত্রীকে উত্যক্ত করবে না বলে মুচলেকাও দেয়। কিন্ত তারপরও থেমে থাকেনি আনোয়ারুল আজিমের (২২) কুকর্ম। স্কুলে আসা যাওয়ার পথে প্রায়ই উত্যক্ত করতে থাকে সে। এছাড়া মেয়েটির ছবি এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটি ভুয়া আইডি খুলে কুরুচিপূর্ণ মন্তব্য ও অশ্লীল ছবি পোস্ট করে।

এ ঘটনায় বৃহস্পতিবার (৬ জুলাই) বিকেলে মেয়েটির বাবা বাদী হয়ে সৈয়দপুর থানায় একটি মামলা দায়ের করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপ-পরিদর্শক আবু তারেক দিপু তাৎক্ষণিক পুলিশ সদস্যদের নিয়ে আসামি আনোয়ারুল আজিমকে গ্রেফতার করতে তার বাড়িতে অভিযান চালায়। তাকে গ্রেফতার করে নিয়ে আসার সময় অভিযুক্তের পরিবারের লোকজন তাকে ছাড়িয়ে নিতে পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। এ সময় পুলিশের ওই দুই কর্মকর্তা আহত হন। খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌছে আসামিসহ তাঁর দুই সহযোগিকে আটক করে থানায় নিয়ে আসে।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থল থেকে সাইফুল ইসলাম (৫০) ও নাঈম ইসলাম মিশু (২০) নামে দুইজনকে আটক করা হয়েছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy