কেরানীগঞ্জে পোশাক কারখানায় ডাকাতি, আটক ৭

সোহাগ খান, কেরানীগঞ্জ (ঢাকা)

সারাবাংলা

কেরানীগঞ্জে নৈশপ্রহরীকে বেঁধে দুর্ধর্ষ ডাকাতির ৪৮ ঘণ্টার মধ্যে লুণ্ঠিত মালামালসহ আন্তঃজেলা ডাকাত চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে কেরানীগঞ্জ

2023-07-07T14:16:49+00:00
2023-07-07T14:16:49+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কেরানীগঞ্জে পোশাক কারখানায় ডাকাতি, আটক ৭
সোহাগ খান, কেরানীগঞ্জ (ঢাকা)
প্রকাশ: শুক্রবার, ৭ জুলাই, ২০২৩, ২:১৬ পিএম   (ভিজিট : ২৬৩)
X

কেরানীগঞ্জে নৈশপ্রহরীকে বেঁধে দুর্ধর্ষ ডাকাতির ৪৮ ঘণ্টার মধ্যে লুণ্ঠিত মালামালসহ আন্তঃজেলা ডাকাত চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। এ সময় ডাকাতি কাজে ব্যবহৃত দুটি কাভার্ডভ্যান জব্দ করা হয়। 

গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এতথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার  আসাদুজ্জামান পিপিএম।  সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস (দক্ষিণ) মো. আমিনুল ইসলাম, কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহাব উদ্দিন কবির, কেরানীগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ মামুনুর রশীদ।

ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান পিপিএম বলেন, গত ২ জুলাই রাতে কেরানীগঞ্জ মডেল থানা কলাতিয়া নিশানবাড়ী এলাকায় অ্যাপিজ গ্লোবাল লি. কারখানায় ডাকাতির ঘটনা ঘটে।

দায়িত্বরত সিকিউরিটি গার্ড কারখানার গেটে তালা লাগানোর সময় চার-পাঁচ ডাকাত এসে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে। পরে একজন গার্ডকে ধারালো অস্ত্রে আঘাত করলে তার তিনটি আঙ্গুল কেটে মাটিতে পড়ে যায়। একপর্যায় ডাকাতরা কারখানার সিকিউরিটি গার্ড ইনচার্জকে মারপিট করে আটক এবং অন্যদের হাত-পা বেঁধে একটি খাটের ওপর রেখে ডাকাতরা প্রায় সাড়ে ৮২ লাখ টাকার কাপড় নিয়ে যায়।  কারখানার আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ডাকাতদের শনাক্ত করা হয়।

পরবর্তীতে  সাভার, গাজীপুর ও আশুলিয়ায় অভিযান চালিয়ে ডাকাত সরদার হামিদুল ইসলাম, আমিনুল ইসলাম ওরফে রাজু, জাহিদ মিয়া, মনিরুল ইসলাম ওরফে রতন ড্রাইভার, আজিজুল হক আজিজ ড্রাইভার, ইসরাফিল, সজল মিয়া এবং রাশিদা বেগম নামে এক নারী সদস্যকে গ্রেফতার করে তথ্য উৎঘাটন করা হয়। 

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy