প্রকাশ: শুক্রবার, ৭ জুলাই, ২০২৩, ৭:৩৬ পিএম (ভিজিট : ২৬৬)

X
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বন অধিদপ্তরের টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পের উপকারভোগীদের মধ্যে জীবিকা উন্নয়ন তহবিল (এলডিএফ) এর চেক বিতারণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার মৌডুবী ইউনিয়নের ফরেস্ট ক্যাম্প কার্যালয়ে এ কর্মসূচির বাস্তবায়ন করে উপকূলীয় বনবিভাগ, পটুয়াখালী। এ দিন ৬২ জন উপকারভোগীরকে ১৩ লাখ ৬০ হাজার ৮০০ টাকা চেক তুলে দেয়া হয়।
জানাগেছে, টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পটি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের। এই প্রকল্পের মূল উদ্দেশ্য সহযোগিতামূলক বন ব্যবস্থাপনার উন্নয়ন ও প্রকল্প এলাকায় বন নির্ভর জনগোষ্ঠীর বিকল্প আয় বর্ধক কাজের সুযোগ সৃষ্টি করা। এই প্রকল্পে সহায়ক হিসেবে ছিল, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র ও ভার্ক।
চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মৌডুবী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদ হাসান রাসেল, মৌডুবী বিট কর্মকর্তা মো. সোয়েব খান, মৌডুবী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শাহাজাহান ভূঁইয়া,মৌডুবী ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য খোকন ভূঁইয়া, ইউপি সদস্য মহসিন উদ্দিন, সুফল প্রকল্প মৌডুবী বিটের সভাপতি আ. হাই ভূঁইয়া ও প্রশিকা প্রকল্পের প্রতিনিধি নজরুল ইসলাম প্রমুখ।
বাবু/জেএম