প্রকাশ: শনিবার, ৮ জুলাই, ২০২৩, ১:১৭ পিএম (ভিজিট : ১৫১)

X
নোয়াখালী জেলার চাটখিল উপজেলায় গতকাল রাত ৯ ঘটিকায় পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতির চাটখিল উপজেলা কমিটি ও নীতিমালা বাস্তবায়ন কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।
সিদ্ধান্ত হয়েছে বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী বই দোকান এক যুগে পুরো নোয়াখালীর সকল দোকান শুক্রবার দিন বন্ধ থাকিবে। তাই চাটখিলে ও জেলা কমিটির নির্দেশনায় শুক্রবার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। সেই সাথে সকল বই ব্যবসায়ীদের নীতিমালা অনুসরণ করে ব্যবসা পরিচালনা করার জন্য বলা হয়েছে।
উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা দোস্ত প্রকাশক বিক্রেতা সমিতির আহবায়ক মোহাম্মদ আলী।
সভায় উপস্থিত ছিলেন, উপজেলা অস্তক প্রকাশক বিক্রেতা সমিতির সাধারণ সম্পাদক নাজমুল আলম কামাল, সদস্য আব্দুর রহিম, আরিফ হোসেন, নীতিমালা বাস্তবায়ন কমিটির আহবায়ক, মোহাম্মদ আমান উল্লাহ, সদস্য সচিব, মাসুদ আলম, সদস্য ফয়সাল।
বাবু/এ.এস