সাভারে দাঁড়িয়ে থাকা বাসে আরেক বাসের ধাক্কা, পথচারী নিহত

আতিকুল ইসলাম, সাভার (ঢাকা)

সারাবাংলা

সাভারের বলিয়ারপুর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি বাসে পেছন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে আসা আরেকটি বাসের ধাক্কায় গণেশ (৫০) নামে

2023-07-08T16:50:40+00:00
2023-07-08T16:50:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাভারে দাঁড়িয়ে থাকা বাসে আরেক বাসের ধাক্কা, পথচারী নিহত
আতিকুল ইসলাম, সাভার (ঢাকা)
প্রকাশ: শনিবার, ৮ জুলাই, ২০২৩, ৪:৫০ পিএম   (ভিজিট : ১৫৯)
X

সাভারের বলিয়ারপুর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি বাসে পেছন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে আসা আরেকটি বাসের ধাক্কায় গণেশ (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাস দুইটিতে থাকা কয়েকজন যাত্রী।
 
শনিবার (৮ জুলাই) সকাল ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত গণেশ সাভারের বনগাঁও ইউনিয়নের বাসিন্দা।
 
পুলিশ জানায়, বলিয়ারপুর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে যাত্রী তুলছিল মৌমিতা পরিবহনের একটি বাস। এ সময় পেছন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে একে ট্রাভেলস পরিবহনের একটি বাস ধাক্কা দেয়।

এতে মৌমিতা পরিবহনের বাসটি সড়কের পাশে পড়ে গিয়ে চাপায় গণেশ নামে ওই পথচারী ব্যক্তি নিহত হন। ধাক্কা দেওয়া একে ট্রাভেলসের বাসটিও ডিভাইডারের ওপর উঠে যায়। এ ঘটনায় আহত হয়েছে দুই বাসে থাকা কয়েকজন যাত্রী।  

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া বাস দু’টিকে জব্দ করা গেলেও চালক ও সহযোগিরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় নিহতের পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy