বাড়ি মালিকের নির্যাতনে আত্মহত্যা করে বিউটি

আমিনুল ইসলাম, উত্তরা (ঢাকা)

রাজধানী

রাজধানীর দক্ষিণখানের কোটবাড়ি এলাকায় বাড়িমালিকের নির্যাতনেই বিউটি বেগম আত্মহত্যা করেছে এমনটি অভিযোগ করেছে প্রত্যক্ষদর্শীরা।অনুসন্ধানে জানা য়ায়, বিউটি বেগম

2023-07-08T16:52:03+00:00
2023-07-08T16:52:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাড়ি মালিকের নির্যাতনে আত্মহত্যা করে বিউটি
আমিনুল ইসলাম, উত্তরা (ঢাকা)
প্রকাশ: শনিবার, ৮ জুলাই, ২০২৩, ৪:৫২ পিএম   (ভিজিট : ১৬২)
X


রাজধানীর দক্ষিণখানের কোটবাড়ি এলাকায় বাড়িমালিকের নির্যাতনেই বিউটি বেগম আত্মহত্যা করেছে এমনটি অভিযোগ করেছে প্রত্যক্ষদর্শীরা।

অনুসন্ধানে জানা য়ায়, বিউটি বেগম (২৪) গ্রমের বাড়ি নেত্রকোনা জেলার দূর্গাপুর থানার শিবগঞ্জ। স্বামী আনোয়ার ও তিনটি শিশু সন্তান নিয়ে আব্দুল্লাহপুর কোটবাড়ি এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। করোনা মহামারীর কারণে স্বামী বেকার হয়ে পড়ায় নিয়মিত ঘরভাড়া পরিশোধ করতে না পারায় বকেয়া ভাড়ার জন্য চাপ দিতে থাকে বাড়ির মালিক হেলেনা। এক পর্যায়ে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয় বিউটিকে। যে কারণে বিউটি আত্মহত্যা করেছেন এমনটি অভিযোগ করে উপকূল মানবাধিকার সংস্থার কাছে আইনগত সহযোগিতা চেয়েছে স্বামী আনোয়ার হোসেন।

সরেজমিন গিয়ে জানা যায়, ঘর ভাড়া না পেয়ে বিউটি ও তার শিশু সন্তানদের বের করে ঘরে তালা ঝুলিয়েছেন কয়েকবার। কিন্তু সবশেষে ভাড়ার টাকার জন্য মরিয়া হয়ে হেলেনা বেগম ভাড়াটিয়া বিউটি বেগমকে মারধর করে এবং খাবার সময় খাবার থালা কেড়ে নিয়ে ফেলে দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। গত তিন তারিখ পাশের রুমের ভাড়াটিয়ার মুঠোফোনের মাধ্যমে হেলেনা অশ্লিল ভাষায় গালাগাল করলে বিউটি সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানান, একই বাসার ভাড়াটিয়া লিজা সুমাইয়া ও শিরিন। বর্তমান হেলেনা পলাতক থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে দক্ষিণখান থানায় কর্মরত মামলার তদন্তকারী চৌকস কর্মকর্তা সাবইন্সপেক্টর রিজিয়ায় খাতুন জানান, একটি ইউডি মামলা হয়েছে। বাড়ির মালিক হেলেনা পলাতক আছে।

বাবু/এ.এস






Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy