চাকরির প্রলোভনে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

চাকরি দেয়ার নাম করে সেগুনবাগিচায় এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে কাজী মামুনুর রশিদ নামের এক ব্যবসায়ীর বিরুদ্ধে। গত

2023-07-08T17:18:00+00:00
2023-07-08T17:25:24+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
চাকরির প্রলোভনে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৮ জুলাই, ২০২৩, ৫:১৮ পিএম  আপডেট: ০৮.০৭.২০২৩ ৫:২৫ পিএম  (ভিজিট : ১৯৬)
X

চাকরি দেয়ার নাম করে সেগুনবাগিচায় এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে কাজী মামুনুর রশিদ নামের এক ব্যবসায়ীর বিরুদ্ধে। গত মঙ্গলবার ওই নারী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসিতে) পরীক্ষা নিরীক্ষা করাতে যান। এ ঘটনায় রমনা থানা পুলিশ অভিযোগ নিলেও তা নথিভুক্ত করেনি। ভুক্তভোগী ওই গৃহবধূ বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরছেন। 
 
জানা যায়, পুরান ঢাকায় বাস করা ওই নারীর স্বামী দীর্ঘদিন ধরে অসুস্থ (প্যরালাইজড)। হাইকোর্ট মাজারে গিয়ে কান্নাকাটি করার সময় পঞ্চাশোর্ধ্ব বয়সী এক ব্যক্তি তার কাছে কান্নাকাটির কারণ জানতে চান। তখন পরিবারের অস্বচ্ছলতা ও স্বামীর অসুস্থতার কথা জানালে ওই ব্যক্তি তাকে চাকরি দেওয়ার প্রস্তাব দেন।  তার ফোন নম্বর নিয়ে নেয় এবং পরবর্তিতে তাকে ফোন দেবে বলে জানান।

ওই নারীর স্বজনরা অভিযোগ করেন, চাকরি দেওয়ার কথা বলে ওই ব্যক্তি ৪ জুলাই  দুপুরে ফোনে ওই নারীকে সেগুনবাগিচার জিকে টাওয়ারের ৪র্থ তলায় ডেকে নেয়। বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাকে কুপ্রস্তাব দেয়। রাজি না হওয়ায় জোরপূর্বক তাকে ধর্ষণ করে। বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকিও দেওয়া হয়। তখন তিনি সেখান থেকে বের হয়ে যান। পরে স্বজনদের ফোন করে বিষয়টি জানালে তারা শিল্পকলা একাডেমির পাশের রাস্তা থেকে তাকে হাসপাতালে নিয়ে যান। তারা আরও জানান, আমরা জানতে পেরেছি ধর্ষণ করা ব্যক্তি কাজী মামুনুর রশীদ। 

রমনা থানার এসআই আরিফ রাব্বানী জানান, চিকিৎসার জন্য ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে এখনও কোনো মামলা হয়নি। মামলা হলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।





  বিষয়:   চাকরি  প্রলোভন  গৃহবধূ  ধর্ষণ  অভিযোগ 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy