ফরিদপুরে ইয়াবাসহ মাদক কারবারি আটক

রুপা সুলতানা, ফরিদপুর

সারাবাংলা

ফরিদপুরে ৪৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। শুক্রবার রাত পৌনে ১১টার দিকে ফরিদপুর

2023-07-08T18:29:22+00:00
2023-07-08T18:29:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফরিদপুরে ইয়াবাসহ মাদক কারবারি আটক
রুপা সুলতানা, ফরিদপুর
প্রকাশ: শনিবার, ৮ জুলাই, ২০২৩, ৬:২৯ পিএম   (ভিজিট : ৫৪০)
X

ফরিদপুরে ৪৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। শুক্রবার রাত পৌনে ১১টার দিকে ফরিদপুর সদর উপজেলাধীন পশ্চিম আলীপুরের আসলামের বাড়ি সংলগ্ন মেহেগনি বাগান থেকে ৪৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর নাম মো. আফতাব হোসেন বেপারী (৪০)। তিনি ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর খন্দকার লজ এলাকার মৃত সেকেন্দার হোসেনের ছেলে।

ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি (কোতয়ালী জোন) মো. রাকিবুল ইসলাম জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে গতকাল আলীপুর থেকে ৪৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আফতাব হোসেন বেপারী নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছি। এ সংক্রান্তে স্থানীয় কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy