গোয়েন্দা পুলিশের অভিযানে ৮ জুয়াড়ি আটক

সৈকত মো. সোহাগ, খুলনা

সারাবাংলা

কেএমপি গোয়েন্দা পুলিশের অভিযানে ৮ জুয়াড়ি আটক হয়েছে। শুক্রবার রাত ১১টার দিকে মুন্সিপাড়া ৩য় গলি থেকে তাদের আটক

2023-07-08T18:48:47+00:00
2023-07-08T18:48:47+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
গোয়েন্দা পুলিশের অভিযানে ৮ জুয়াড়ি আটক
সৈকত মো. সোহাগ, খুলনা
প্রকাশ: শনিবার, ৮ জুলাই, ২০২৩, ৬:৪৮ পিএম   (ভিজিট : ২৮৫)
X

কেএমপি গোয়েন্দা পুলিশের অভিযানে ৮ জুয়াড়ি আটক হয়েছে। শুক্রবার রাত ১১টার দিকে মুন্সিপাড়া ৩য় গলি থেকে তাদের আটক করা হয়। এ সময়ে তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জামসহ ৪৪ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ব্যাপারে জুয়া আইনে তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

আটক হওয়া ব্যক্তিরা হল, মো. মারুফ সরদার, মো. ইলিয়াছ হোসেন, রিফাত হায়াত খান, মো. সুমন হোসেন, মো. শাহীন গাজী, মো. সম্রাট হোসেন তুরান, মো. রুবেল ও মো. জাহিদুল ইসলাম।

পুলিশের প্রেরিত প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, শুক্রবার রাত ১১টার দিকে তারা ৮নং মুন্সিপাড়া ৩য় গলি মো. ফারুক হোসেন সাচ্চু এর ২য় তলা বাড়ির উত্তর পাশ সংলগ্ন সেমি পাকা টিনের ঘরের রুমে অভিযান চালিয়ে উল্লিখিত ৮ জনকে জুয়া খেলার অপরাধে আটক করে। এ সময়ে তাদের কাছ থেকে জুয়া খেলোর কয়েক সেট তাস ও নগদ ৪৪ হাজার টাকা জব্দ করে। আটক হওয়াদের বিরুদ্ধে থানায় ১৮৬৭ সালের জুয়া আইনে মামলা করা হয়েছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy