বগুড়ায় খেলা নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে একজনের মৃত্যু

বগুড়া জেলা প্রতিনিধি

সারাবাংলা

বগুড়ায় ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে জসিম উদ্দিন (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত

2023-07-08T19:58:59+00:00
2023-07-08T19:58:59+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
বগুড়ায় খেলা নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে একজনের মৃত্যু
বগুড়া জেলা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ জুলাই, ২০২৩, ৭:৫৮ পিএম   (ভিজিট : ১৯৪)
X

বগুড়ায় ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে জসিম উদ্দিন (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত জসিম তিনি শহরের চকলোকমান এলাকার রুহুল আমিনের ছেলে। পেশায় তিনি রাজমিস্ত্রী ছিলেন। 

শনিবার (৮ জুলাই) বেলা ১১টার দিকে শহরের চকলোকমান দোতলা মসজিদ এলাকায় হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়া বনানী ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো. আলী আশরাফ।

স্থানীয়দের বরাতে পুলিশের এই কর্মকর্তা আরও জানান, চকলোকমান এলাকার এক যুবকের সাথে নিহত জসিমের গতকাল ক্রিকেট খেলা নিয়ে ঝগড়া হয় ওই ঘটনার সূত্র ধরে আজ সকালে জসিমের সাথে তাঁদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের একজন ধারালো ছুরি দিয়ে জসিমের বুকে ও পেটে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

তিনি আরও জানান, এঘটনায় জড়িত আসামিকে শনাক্ত করা হয়েছে। পুলিশ আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy