সিংড়ায় আদালতের নোটিশ ছাড়া ভেঙে দিল ১৪ বসতঘর

সিংড়া (নাটোর) প্রতিনিধি

সারাবাংলা

নাটোরের সিংড়া উপজেলার ৬নং হাতিয়ান্দহ ইউনিয়নের ৭নং ওর্য়াড চকলাড়ুয়া গ্রামে আদালতের কোন নোটিশ না দিয়ে ৪টি পরিবারের ১৪টি

2023-07-08T20:37:36+00:00
2023-07-08T20:37:36+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
সিংড়ায় আদালতের নোটিশ ছাড়া ভেঙে দিল ১৪ বসতঘর
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ জুলাই, ২০২৩, ৮:৩৭ পিএম   (ভিজিট : ১২৫)
X

নাটোরের সিংড়া উপজেলার ৬নং হাতিয়ান্দহ ইউনিয়নের ৭নং ওর্য়াড চকলাড়ুয়া গ্রামে আদালতের কোন নোটিশ না দিয়ে ৪টি পরিবারের ১৪টি বসতঘর ভেঙে ফেলায় বিপাকে পরিবারগুলো। অনেকটা খোলা আকাশের নিচে বসবাস করছে ঐ পরিবারগুলো। ৬০ বছর থেকে বসবাস করা ঐ পরিবারদের কোনো নোটিশ ছাড়া উচ্ছেদ অভিযান করা নিয়ে প্রশ্ন সকলের। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, বাড়ির মালামাল এলোমেলো পড়ে আছে। এর মধ্যে রান্না করছে মহিলারা। সাংবাদিকদের দেখে কান্নায় ভেঙে পড়লেন ৮০ বছরের বৃদ্ধা। রাবেয়া বেওয়া বলেন, প্রায় ৯ বছর আগে আমার স্বামী আলহাজ্ব মৃত নূর মোহাম্মদ মারা যায়। আমরা ৭০ বছর আগে চকলাড়ুয়া গ্রামের মকিম সরদারের পুত্র মৃত নজিবরের কাছ থেকে ৪৭/৪৫, ৪৭/৪৬নং দাগের জায়গা ক্রয় করি। ক্রয়কৃত সম্পত্তিতে বসবাস করছি। আমাদের খাজনা খারিজ করা আছে। অথচ রাতারাতি কি হলো বুজলাম না। যেখানে আমার স্বামী মারা গেছে, সেখানেই আমি মরবো, তবুও ভিটা ছাড়বো না। 

জানা যায়, বুধবার সকাল ১১টার সময় কোর্টের আদেশ আছে বলে আমিন দিয়ে জমি মাপা শুরু করে। এরপর এসে ৪টি বাড়িতে আমিন দিয়ে জমি মাপার সাথে সাথে ঘরের আসবাবপত্র সরিয়ে নিতে বলে। ক্ষতিগ্রস্ত পরিবার মোফাচ্ছেল হক, মজনু প্রামাণিক, আ. রহিম মোল্লা, হারান আলী মোল্লা, খলিল সরদার জানান, কোর্ট থেকে নাজির এসে বলে যে আপনাদের বাড়ি কোট থেকে ভাঙারর অর্ডার আছে তাড়াতাড়ি মালামাল সরিয়ে ফেলুন অনেক অনুরোধ করার পরেও তারা বাড়ি ভাঙচুর শুরু করে।

ঐ পরিবারগুলো জানায়, আমাদের হাতে কোট থেকে কোন নোটিশ আসে নাই। কোর্টেরে আদেশ যদি হয়ে থাকে তাহলে আমরা নোটিশ পেলাম না কেন, আমাদের দলিল সম্পত্তি আমরা তো আর খাস জমিতে বসবাস করি না। কোট কাকে নোটিশ দিল আর নোটিশ টা কে রিসিভ করে আমাদের কেউ না জানিয়ে একতরফা ডিগ্রী নিল আমরা এই চার পরিবার সুষ্ঠু তদন্তের মাধ্যমে আদালতের মাধ্যমে সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।

বাবু/জেএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy