তিস্তায় নৌকাডুবিতে ৩ জন নিখোঁজ

লালমনিরহাট প্রতিনিধি

সারাবাংলা

লালমনিরহাটের হাতীবান্ধায় নৌকাডুবিতে ৩ জন নিখোঁজ হয়েছেন। রোববার (৯ জুলাই) সকাল ৮টার দিকে ওই উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের ধুবনী

2023-07-09T10:19:48+00:00
2023-07-09T10:19:48+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
তিস্তায় নৌকাডুবিতে ৩ জন নিখোঁজ
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৯ জুলাই, ২০২৩, ১০:১৯ এএম   (ভিজিট : ১৩৫)
X

লালমনিরহাটের হাতীবান্ধায় নৌকাডুবিতে ৩ জন নিখোঁজ হয়েছেন। রোববার (৯ জুলাই) সকাল ৮টার দিকে ওই উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের ধুবনী এলাকায় হাজীর মোড়ের পশ্চিম পাশে তিস্তা নদীতে এ নৌকাডুবির ঘটনা ঘটে।


সিঙ্গিমারী ইউনিয়ন চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 


নিখোঁজরা হলেন, ফজলুর রহমান, আহেদুল ইসলাম ও সফিকুল ইসলাম। তাদের বাড়ি ওই ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামে।


প্রত্যক্ষদর্শীরা জানান, ১৮/২০ জন শ্রমিক একটি ডিঙি নৌকায় কাজের উদ্দেশ্যে তিস্তা নদী পাড় হওয়ার চেষ্টা করে। এ সময় মাঝ নদীতে প্রবল স্রোতে নৌকাটি ডুবে যায়। এতে অনেকেই সাতরিয়ে পাড়ে উঠলেও ৩ জন নিখোঁজ রয়েছেন। হাতীবান্ধা ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন।


বাবু/জেএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy