ফকিরাপুলে ট্রাকের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর পল্টন থানার ফকিরাপুল মোড়ে অজ্ঞাত ট্রাকের ধাক্কায় মো. নাঈম (১৯) নামে এক ভ্যানচালক নিহত হয়েছে। রোববার (৯

2023-07-09T14:15:46+00:00
2023-07-09T14:15:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফকিরাপুলে ট্রাকের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৯ জুলাই, ২০২৩, ২:১৫ পিএম   (ভিজিট : ১৩৭)
X

রাজধানীর পল্টন থানার ফকিরাপুল মোড়ে অজ্ঞাত ট্রাকের ধাক্কায় মো. নাঈম (১৯) নামে এক ভ্যানচালক নিহত হয়েছে। রোববার (৯ জুলাই) ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) আকরামুল ইসলাম।

তিনি বলেন, নিহত নাঈম ভ্যানচালক ছিলেন। ভোরের দিকে কাপ্তান বাজার থেকে ভ্যানে করে মুরগি নিয়ে যাওয়ার সময় অজ্ঞাত ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে খবর পেয়ে আমরা তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠাই।

তিনি আরও বলেন, আমরা আশপাশের সিসি ফুটেজ দেখে ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা করছি। নাঈম  মুগদা থানার পূর্ব মানিক নগর এলাকায় থাকত। তার বাড়ি ময়মনসিংহ সদরের চর ভাটিয়াপাড়া গ্রামে।

বাবু/জেএম





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy