প্রকাশ: রোববার, ৯ জুলাই, ২০২৩, ৬:৫৪ পিএম (ভিজিট : ২৪৭)

X
পিরোজপুরের মঠবাড়িয়া থানাপাড়া এলাকায় বকেয়া বিল ও অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে মার্কেট ও ভবন মালিক মো. মারুফ হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) মো. সৈকত রায়হান ভ্রম্যমান আদালতের মাধ্যমে এ জরিমানা আদায় করেন। এসময় পল্লী বিদ্যুতের ডিজিএম মো. মোতালেব হাওলাদার ও পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির প্রশাসনিক কর্মকর্তা আবি আবদুল্লাহ উপস্থিত ছিলেন।
পল্লী বিদ্যুতের ডিজিএম মো. মোতালেব হাওলাদার জানান, রবিবার দুপুরে শহরের থানা পাড়া এলাকায় অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও বকেয়া বিল আদায়ের জন্য অভিযান পরিচালনা করা হয়। এসময় মো. মারুফ হোসেনের মালিকানাধীন একটি মার্কেট ও দুইটি বাসভবনে দীর্ঘদিন ধরে অবৈধ সংযোগের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহার করে আসছিল। এমন অভিযোগ পেয়ে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন। এসময় ভবন ও মার্কেটের মালিক মো. মারুফ হোসেন ভ্রাম্যমান আদালত ও পুলিশের উপস্থিত টের পেয়ে নিজেই অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে তাকে হাতে নাতে ধরে ফেলা হয়। পরে তাকে অবৈধ সংযোগের অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
বাবু/এ.এস