রাঙ্গাবালীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় ফার্মেসি মালিককে ৭ দিনের কারাদণ্ড

মাহমুদ হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী)

সারাবাংলা

মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে পটুয়াখালীর রাঙ্গাবালীর চরমোন্তাজ স্লুইস বাজারের খান মেডিকেল হলের মালিক মোশাররফ হোসেন খানকে ৭ দিনের

2023-07-10T00:08:09+00:00
2023-07-10T00:08:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাঙ্গাবালীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় ফার্মেসি মালিককে ৭ দিনের কারাদণ্ড
মাহমুদ হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী)
প্রকাশ: সোমবার, ১০ জুলাই, ২০২৩, ১২:০৮ এএম   (ভিজিট : ২৭৭)
X

মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে পটুয়াখালীর রাঙ্গাবালীর চরমোন্তাজ স্লুইস বাজারের খান মেডিকেল হলের মালিক মোশাররফ হোসেন খানকে ৭ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

শনিবার রাত ৭টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সালেক মূহিদ এ দণ্ড প্রদান করেন।

এরআগে এদিন অভিযোগের প্রেক্ষিতে চরমোন্তাজ স্লুইস বাজারের খান মেডিকেল হল নামক ওই  ঔষধের ফার্মেসিতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এই সময় মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়া যায় সেখানে। এই দায়ে ফার্মেসি মালিক মোশাররফ খানকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সালেক মূহিদ বলেন, মেয়াদোত্তীর্ণ ঔষধ দোকানে রাখার অভিযোগে ড্রাগ অ্যাক্ট ১৯৪০ এর ২৭ ধারায় দোকান মালিককে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়।  

বাবু/জেএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy