ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে সপ্তম শ্রেণীর ছাত্রীর গলা কেটে হত্যার চেষ্টা

সুভাষ বিশ্বাস, নীলফামারী

সারাবাংলা

ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে গলা কেটে মাদরাসা ছাত্রীকে হত্যাচেষ্টা করেছে এক বখাটে। রবিবার (৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার

2023-07-10T12:24:41+00:00
2023-07-10T15:19:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে সপ্তম শ্রেণীর ছাত্রীর গলা কেটে হত্যার চেষ্টা
সুভাষ বিশ্বাস, নীলফামারী
প্রকাশ: সোমবার, ১০ জুলাই, ২০২৩, ১২:২৪ পিএম  আপডেট: ১০.০৭.২০২৩ ৩:১৯ পিএম  (ভিজিট : ২০৯)
X


ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে গলা কেটে মাদরাসা ছাত্রীকে হত্যাচেষ্টা করেছে এক বখাটে। রবিবার (৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জলঢাকা উপজেলার গোলনা ইসলামীয়া ফাজিল মাদরাসার ৭ম সপ্তম শ্রণীর ছাত্রী শারমিন আক্তার (১৫) কে নিজ বাসায় ধর্ষণের চেষ্টা চালায় এক বখাটে। ধর্ষণে ব্যর্থ হয়ে শিমুলবাড়ি দিয়াবাড়ি বাজার রাজবাড়ী এলাকায় ভবেশ চন্দ্রের বাড়ির সামনে অন্ধকারে ধারালো অস্ত্র দিয়ে গলায়, গাল ও ঘারে কুপিয়ে পালিয়ে জান বখাটে।

স্থানীয়রা জানিয়েছে, মেয়েটির চিৎকার শুনে এলাকাবাসী দ্রুত উদ্ধার করে প্রথমে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুর অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

পুলিশ জানায়, ভুক্তভোগী শিশুর বাবা শাহানুর আলম, নবাবগঞ্জ - বাজারের একজন পান ব্যবসায়ী। তিনি বাজারে দোকান করতে যান। এই সুযোগে একই এলাকার এক বখাটে বাড়িতে ঢুকে তার মেয়েকে ধর্ষণের চেষ্টা করে। পরে ব্যর্থ হয়ে হত্যার উদ্দেশ্যে তার গলা ও গাল কেটে দিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফা মঞ্জুর ও ওসি মোক্তারুল আলম।

মোক্তারুল আলম জানান, ঘটনার তদন্তের সার্থে আসামির (বখাটের) নাম বলা যাচ্ছে না। বাদীর অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তবে পুলিশ এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি বলে জানা গেছে।

বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy