স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাল রংপুরে টাউন হল মাঠে চাকরি মেলা

রংপুর ব্যুরো

সারাবাংলা

কাল মঙ্গলবার (১১ জুলাই) রংপুর টাউন হল মাঠে এক দিনের জন্য “ রংপুর বিভাগীয় বিপিও সামিট ২০২৩ চাকরি

2023-07-10T12:42:06+00:00
2023-07-10T12:42:06+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাল রংপুরে টাউন হল মাঠে চাকরি মেলা
রংপুর ব্যুরো
প্রকাশ: সোমবার, ১০ জুলাই, ২০২৩, ১২:৪২ পিএম   (ভিজিট : ৪১২)
X


কাল মঙ্গলবার (১১ জুলাই)  রংপুর টাউন হল মাঠে এক দিনের জন্য “ রংপুর বিভাগীয় বিপিও সামিট ২০২৩ চাকরি মেলা অনুষ্ঠিত হবে। মেলাটি ৩টায় শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলবে।

বিকেল ৩:০০ ঘটিকায় মেলাটির উদ্বোধন করবেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মো. হাবিবুর রহমান, অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করবেন রংপুরের জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন। এছাড়াও উপস্থিত থাকবেন বিপিও শিল্পের কর্তাব্যক্তিসহ বিভাগীয় পর্যায়ের সরকারি প্রতিনিধিগণ ও অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।

মেলার আয়োজকরা জানান, বিপিও খাতে ২০২৫ সালের মধ্যে এক লাখ কর্মসংস্থান তৈরি বাক্কোর অন্যতম উদ্দেশ্য। ইতোমধ্যেই এ খাতে কর্মরত লোকের সংখ্যা ৭০,০০০ ছাড়িয়েছে। তাই এবারে বিভাগীয় বিপিও সামিটসমূহে বাক্কোর অন্যতম লক্ষ্য চাকরি মেলার মাধ্যমে তরুণ প্রজন্মের জন্য অন্ততঃপক্ষে এক হাজার কর্মসংস্থান তৈরি। ক্যারিয়ার কাউন্সেলিং সেশন, সিভি সংগ্রহ এবং চাকুরি মেলা একইসঙ্গে চলতে থাকবে। দেশের শীর্ষস্থানীয় তথ্যপ্রযুক্তি/ বিপিও কোম্পানিসমূহ মেলায় উপস্থিত থেকে আগ্রহী চাকরিপ্রার্থীদের সিভি সংগ্রহের পাশাপাশি সাক্ষাৎকারগ্রহণ করবে।

উল্লেখ্য, দেশের বিপিও/আউটসোর্সিং শিল্পের জন্য নিবেদিত একক ও কেন্দ্রীয় বাণিজ্য সংস্থা ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)’-এর উদ্যোগে এবং বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অন্তর্গত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর ও বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাভুক্ত ‘বিজনেস প্রোমোশন কাউন্সিল’-এর সার্বিক সহযোগিতায় মে-জুলাই মাসব্যাপী দেশজুড়ে পালিত হচ্ছে বাংলাদেশের বিপিও শিল্পের সর্ববৃহৎ, শীর্ষ সম্মেলন “বিপিও সামিট বাংলাদেশ ২০২৩”।

বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy